সর্বশেষ
সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেইকুমিল্লায় আজান দিতে দিতে ইমামের মৃত্যু, এলাকাজুড়ে শোকজুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা ছাত্রদের স্মরণে পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে-২০২৬’জুলাই নিয়ে সিনেমা নির্মাণ করুন, প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করে টাকা দেবো: তাজুল ইসলামবিএনপির ইতিহাস জনগণের সঙ্গে প্রতারণার ইতিহাস: নাহিদ ইসলামমুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী১৯ দিনে শাহজালালের মাজারে পাওয়া গেল ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা।ঢামেকের সাবেক ছাত্রী ডা. জুবাইদা কে সাথে নিয়ে ৮০ বছর পূর্তি উদযাপনে প্রধানমন্ত্রী তারেক রহমান।সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেইকুমিল্লায় আজান দিতে দিতে ইমামের মৃত্যু, এলাকাজুড়ে শোকজুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা ছাত্রদের স্মরণে পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে-২০২৬’জুলাই নিয়ে সিনেমা নির্মাণ করুন, প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করে টাকা দেবো: তাজুল ইসলামবিএনপির ইতিহাস জনগণের সঙ্গে প্রতারণার ইতিহাস: নাহিদ ইসলামমুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী১৯ দিনে শাহজালালের মাজারে পাওয়া গেল ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা।ঢামেকের সাবেক ছাত্রী ডা. জুবাইদা কে সাথে নিয়ে ৮০ বছর পূর্তি উদযাপনে প্রধানমন্ত্রী তারেক রহমান।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ঈদের নামাজ শেষে ফেরার পথে বিদ্যুতের তার ছিঁড়ে কিশোরের মৃত্যু, দগ্ধ ৩

প্রকাশিত: ২৮ মে, ২০২৬
ঈদের নামাজ শেষে ফেরার পথে বিদ্যুতের তার ছিঁড়ে কিশোরের মৃত্যু, দগ্ধ ৩

গাজীপুর নগরে ঈদের নামাজ শেষে বাসায় ফেরার পথে বিদ্যুতের তার ছিঁড়ে মাথার ওপরে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এতে দগ্ধ হয়েছেন তিনজন। আজ বৃহস্পতিবার সকালে নগরের কোনাবাড়ী থানার পারিজাত এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া কিশোরের নাম রবিউল ইসলাম (১৭)। সে কুষ্টিয়ার দৌলতপুর থানার বৈরাগীরচর এলাকার শাহাদাত হোসেনের ছেলে। সে পারিজাত এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত। দগ্ধ তিনজন হলেন তালহা, নীরব ও হাবিবুর রহমান।


গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ মজুমদার বলেন, পারিজাত এলাকায় ঈদের নামাজ শেষে লোকজন বাসায় ফিরছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে কিছু মানুষের ওপরে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর রবিউল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। দগ্ধ হয়েছেন তালহা, নীরব ও হাবিবুর রহমান নামের তিনজন।


স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। আর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মারা যাওয়া কিশোর লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।