সর্বশেষ
দেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Explosives store blast kills dozens in Myanmar villageসংবাদ সূত্রে জানা গেছে, Newark mayor imposes curfew at Delaney Hall immigration detention centreখবরে প্রকাশ, As Ethiopia votes, its deepening human rights crisis must be addressedKohli powers Bengaluru to ‘stuff of dreams’ back-to-back IPL titlesসূত্রের খবর অনুযায়ী, Ethiopia to vote in first elections since Tigray peace dealসূত্রের খবর অনুযায়ী, New Jersey orders curfew after immigration protests escalateCan AI cure loneliness? South Korea’s robot companions for seniorsসংবাদ সূত্রে জানা গেছে, Nicaragua confirms death in custody of Indigenous leader Brooklyn Riveraদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Explosives store blast kills dozens in Myanmar villageসংবাদ সূত্রে জানা গেছে, Newark mayor imposes curfew at Delaney Hall immigration detention centreখবরে প্রকাশ, As Ethiopia votes, its deepening human rights crisis must be addressedKohli powers Bengaluru to ‘stuff of dreams’ back-to-back IPL titlesসূত্রের খবর অনুযায়ী, Ethiopia to vote in first elections since Tigray peace dealসূত্রের খবর অনুযায়ী, New Jersey orders curfew after immigration protests escalateCan AI cure loneliness? South Korea’s robot companions for seniorsসংবাদ সূত্রে জানা গেছে, Nicaragua confirms death in custody of Indigenous leader Brooklyn Rivera
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বাংলাদেশ খেলাফত মজলিস গোলাপগঞ্জ শাখার প্রশিক্ষণ সভা ও শুরা অধিবেশন অনুষ্ঠিত।

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫
বাংলাদেশ খেলাফত মজলিস গোলাপগঞ্জ শাখার প্রশিক্ষণ সভা ও শুরা অধিবেশন অনুষ্ঠিত।

গোলাপগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা ও শুরা অধিবেশ অনুষ্ঠিত।

গোলাপগঞ্জ: সিলেট: ২৪ আগষ্ট: রবিবার

আজ (২৪ আগষ্ট রবিবার) বিকাল সাড়ে ৩ ঘটিকায় বাংলাদেশ খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সাংগঠনিক কার্যক্রম তৃণমূলে সম্প্রসারণ ও প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তি তৈরির লক্ষ্যে এক 'প্রশিক্ষণ সভা ও শুরা অধিবেশন' গোলাপগঞ্জের মুর্তজা মার্কেটের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি মাওলানা ছাঈদ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নূরুদ্দীন আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে মাওলানা জহিরুল ইসলাম কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইন সভাপতি সিলেট জেলা, হাফিজ মাওলানা আব্দুর রব সহ সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা ও মাওলানা শহীদুর রহমান শুহেদ প্রচার সম্পাদক সিলেট জেলা।
অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল। ১ম পর্ব বিকাল সাড়ে তিনটা থেকে মাগরিব পর্যন্ত প্রশিক্ষণ এবং ২য় পর্ব বাদ মাগরিব থেকে বার্ষিক শুরা অধিবেশন।
১ম পর্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ও সংগঠনের সিলেট জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইন সাংগঠনিক কার্যক্রম, এয়ানত ও দাওয়াতি মাসের তৎপরতা সম্পর্কে আলোচনা করেন।
অতঃপর সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম সাংগঠনিক কার্যক্রম নিয়ম-শৃঙ্খলা ও প্রতিদিনের কাজ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দ্বি-বার্ষিক শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়। শুরা অধিবেশনে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ হেদায়াতি বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যের পর সদস্যদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে ২০২৫-২৬ সাংগঠনিক সেশনের জন্য মাওলানা কারী সাঈদ আহমদকে সভাপতি ও মাওলানা আব্দুল মালিককে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা পূর্ণগঠন করা হয়।
পূর্ণগঠন শেষে প্রধান অতিথি নবগঠিত কমিটির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে বেশ কয়েকজন ভাই সংগঠনের আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচির সাথে একমত পোষণ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।

বাংলাদেশ খেলাফত মজলিস গোলাপগঞ্জ শাখার প্রশিক্ষণ সভা ও শুরা অধিবেশন অনুষ্ঠিত। | Live Bangla