সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বর্জ্য অপসারণে অব্যবস্থাপনা ও হাটে চাঁদাবাজির অভিযোগ সেলিম উদ্দিনের

প্রকাশিত: ৩০ মে, ২০২৬
বর্জ্য অপসারণে অব্যবস্থাপনা ও হাটে চাঁদাবাজির অভিযোগ সেলিম উদ্দিনের


রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণে অব্যবস্থাপনা এবং পশুর হাটে টোকেনের নামে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনেরও দাবি জানিয়েছেন।


শনিবার দুপুরে রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন এসব অভিযোগ করেন।


সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোরবানির পশুর বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের ঘোষণার সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই। রাজধানীর অনেক এলাকায় এখনও পশুর বর্জ্য পড়ে রয়েছে, ফলে জনস্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে এবং রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।


পশুর হাট ব্যবস্থাপনা নিয়েও সমালোচনা করে তিনি বলেন, বিভিন্ন হাটে টোকেনের নামে চাঁদাবাজি হয়েছে। তবে এসব অনিয়ম প্রতিরোধে সরকারের পক্ষ থেকে কার্যকর বা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি।


সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাগুলোর সমালোচনা করে সেলিম উদ্দিন বলেন, “জুলাইকে অস্বীকার করা মানে ফ্যাসিবাদকে মেনে নেওয়া।” যারা এমন অবস্থান নেবে, তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।


সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জনগণের প্রতিনিধিত্বমূলক স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর করতে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা প্রয়োজন। এ লক্ষ্যে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।