সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে নিরবেই কাজ করে যাচ্ছেন মাহবুব কবীর মিলন।

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫

“ডিয়ার এনবিআর। এই কী×টনাশক এর অভিশাপ দূর করার কাজে হাত দিয়েছিলাম ২০১৬ সালে। এখন ২০২৫। হাল ছাড়িনি। কাজেই আপনারা হেরে যাবেন নিশ্চিত ইনশাআল্লাহ।”

হেভি মেটাল যুক্ত কিটনাশক মুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে একা লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক সচিব মাহবুব কবীর মিলন। ফেসবুক পোস্টে তিনি আরো লিখেছেন-

“ডিয়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আপনারাও পারবেন না। সেই ২০১৬ সালে এটা নিয়ে শুরু করার ৬৮/৬৯/৭০ পিটাক মিটিং এ চরম দুর্ব্যবহার করেছিলেন ততকালীন ডিজি হামিদুর রহমান এবং পিটাক চেয়ারম্যান আবুল কালাম আজাদ সাহেব। মন খারাপ করে বের হয়ে এসেছিলাম মিটিং থেকে। আর যাইনি।

২০২৫ সাল। পারবেন না ইনশাআল্লাহ। “

এ দেশকে বসবাসযোগ্য করতেই হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতেই হবে। আমরা আমাদের জীবনের চেয়ে আমাদের বাচ্চাদের বেশি ভালবাসি।

এর আগের পোস্টে তিনি এনবিআর চেয়ারম্যানের কাছে খোলা চিঠিতে দূরর্নীতির বিষয়ে লিখেন-

চেয়ারম্যান এনবিআর। আমদানি করা হেভি×মেটাল যুক্ত নিম্নমানের কী×টনাশক পুরো দেশের ফসল, মাছ, মাটি পানিকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করে দিয়েছে আমাদের নিরাপদ খাদ্যকে। কীট×নাশকে থাকা এই হেভি×মেটাল চলে গেছে সমস্ত খাদ্য শৃঙ্খলে।

সেই ধ্বংসে সহায়তা করছেন আপনারা। অথচ দেশে রপ্তানিমুখি কীট×নাশক উৎপাদন শিল্প গড়ে উঠলে উন্নতমানের এবং ভেজালমুক্ত কীট×নাশক উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা যেত।

সেই লক্ষ্যে মাননীয় অর্থ উপদেষ্টা গত বাজেট বক্তৃতায় দেশে শিল্প উৎপাদনে কীট×নাশকের কাঁচামাল এবং সহযোগী উপাদানের আমদানি শুল্ক শূন্য করার প্রস্তাব করেছিলেন।

আমি আপনাকে চিঠি দিয়েছিলাম বিস্তারিত উল্লেখ করে। কিন্তু বছরে প্রায় ১২ হাজার কোটি টাকার কী×টনাশক আমদানির চক্রের সহায়তায় আপনারা কীট×নাশক আমদানির শুল্ক ধার্য্য করলেন ৫%। আর শিল্প উৎপাদনে কাঁচামাল ও সহযোগী উপাদানের আমদানি শুল্ক করলেন ৫৮%। অবাক করা কাণ্ড!!

পায়ে দলিতমথিত করলেন দেশের শিল্প ও বিনিয়োগ নীতি। চপেটাঘাত করলেন মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের সিদ্ধান্তকে।

কতবড় অনাচার আর অনিয়ম!! জগতে কোথাও আছে এমন যে, শিল্পের কাঁচামালের আমদানি শুল্ক অনেক বেশি থাকে, সেই পণ্য আমদানির চেয়ে!! আমাদের দেশে দেখাতে পারবেন এমন!! আমাদের একটি শিল্প পণ্য দেখাবেন তো, যার কাঁচালাম আমদানির শুল্ক, ফিনিশড প্রোডাক্ট আমদানির চেয়ে বেশি!!

১২ হাজার কোটি টাকার নিম্নমানের কী×টনাশক আমদাতে এত উৎসাহ কেন আপনাদের!! আমি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দায়িত্বে থাকলে তো দেশের নিরাপদ খাদ্য ধ্বংসের দায় চাপাতাম এখন আপনাদের উপর।

বহুবার আমাদের আমদানিকৃত কী×টনাশক ল্যাব টেস্ট করে ৯৫% কীটনাশকে মারাত্মক পরিমাণে হেভি×মেটাল পাওয়া গেছে। জগতের কোথাও হেভি×মেটাল যুক্ত কীট×নাশক ব্যবহারের অনুমতি নেই। কী×টনাশক মাস্ট বি পিওর।

এই শুল্ক ধার্য্য নিয়ে মিটিং ডেকেছেন আপনারা। অপেক্ষায় আছি কে কী বক্তব্য আর কাজ করেন সেটা দেখার জন্য।

দেশ বাসীর প্রত্যাশা পূরণে মাহবুব কবীরের এই যুদ্ধে দেশ প্রেমিক প্রশাসনের কর্তাদের এগিয়ে আসার অনুরোধ করছি।

লাইভবাংলা #livebangla