সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

প্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।

প্রকাশিত: ৩১ মে, ২০২৬
প্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।



লক্ষ্মীপুরে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আল-আমিন ছৈয়াল নামে এক যুবদল নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে সদর মডেল থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেন।


এর আগে শনিবার রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।


মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগীর স্বামী প্রবাসে থাকায় সেই সুযোগে আল-আমিন দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে সাড়া না দেওয়ায় তিনি গৃহবধূর বাড়ির টিনের চালে ইট-পাটকেল নিক্ষেপ করতেন বলে অভিযোগ করা হয়েছে। এ কারণে প্রায় নয় মাস আগে ওই নারী বাবার বাড়িতে চলে যান। পরে রমজান মাসে শ্বশুরবাড়িতে ফিরে এলে আবারও তাকে কুপ্রস্তাব দেওয়া হয়।


এজাহারে আরও উল্লেখ করা হয়, ২৮ মে গভীর রাতে প্রাকৃতিক প্রয়োজনে ঘর থেকে বের হলে ওত পেতে থাকা আল-আমিন পেছন থেকে তার মুখ চেপে ধরে একটি সুপারি বাগানে নিয়ে যান। সেখানে ছুরির ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি কাউকে জানানো বা মামলা করলে তার একমাত্র সন্তানকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।


ভুক্তভোগীর ভাই বলেন, তারা ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি চান।


অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য আল-আমিন ছৈয়ালের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।


সদর মডেল থানার এসআই আবু হানিফ বলেন, মামলার তদন্ত চলছে। অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


উল্লেখ্য, অভিযোগটি বর্তমানে তদন্তাধীন। আদালতে প্রমাণিত হওয়ার আগে অভিযুক্তকে আইনগতভাবে দোষী হিসেবে গণ্য করা যায় না।