সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বাংলাদেশের আলোচিত হাদী হত্যাকাণ্ড নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতার?

প্রকাশিত: ২ জুন, ২০২৬
বাংলাদেশের আলোচিত হাদী হত্যাকাণ্ড নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতার?


নির্বাচনে পরাজয়ের পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে লক্ষ্য করে বিস্ফোরক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, বাংলাদেশের একটি বহুল আলোচিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিষয়টি গোপন রাখার অনুরোধ জানানো হয়েছিল।



মঙ্গলবার কলকাতার ধর্মতলায় এক সমাবেশে মমতা বলেন, বাংলাদেশের ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করলে রাজ্য পুলিশের এসটিএফ তাদের গ্রেপ্তার করে।



তার দাবি, গ্রেপ্তারের পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ জানান। মমতার ভাষ্য, স্বরাষ্ট্রমন্ত্রী তখন এটিকে ‘দেশের বিষয়’ বলে উল্লেখ করেছিলেন।



সমাবেশে তিনি আরও দাবি করেন, ওই ঘটনায় কারা জড়িত ছিলেন সে বিষয়ে তার কাছে তথ্য রয়েছে। তবে বাংলাদেশের স্থিতিশীলতা ও দুই দেশের স্বার্থের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট নামগুলো এখনই প্রকাশ করবেন না বলেও জানান তিনি।

মমতা বলেন, নাম প্রকাশ করলে বাংলাদেশে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তাই পরিস্থিতির কথা বিবেচনা করে তিনি এ বিষয়ে বিস্তারিত বলতে চান না।