সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

পুরোনো প্রতিষ্ঠানের নাম খালেদা জিয়ার নামে পরিবর্তন না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ২ জুন, ২০২৬
পুরোনো প্রতিষ্ঠানের নাম খালেদা জিয়ার নামে পরিবর্তন না করার নির্দেশ প্রধানমন্ত্রীর



পুরোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে বেগম খালেদা জিয়ার নামে নামকরণ না করার নীতিগত নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।



প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে ‘বেগম খালেদা জিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কেরানীগঞ্জ’ করার একটি সারসংক্ষেপ পাঠানো হয়। তবে প্রধানমন্ত্রী এ প্রস্তাব অনুমোদন না করে নীতিগত সিদ্ধান্ত দেন।


নির্দেশনায় তিনি বলেন, প্রয়োজনে নতুন প্রতিষ্ঠানের নামকরণ করা যেতে পারে, তবে পুরোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হবে না। অর্থাৎ বিদ্যমান প্রতিষ্ঠানের নাম অপরিবর্তিত রেখে নতুন কোনো প্রতিষ্ঠান বা উদ্যোগের ক্ষেত্রে এ ধরনের নামকরণ বিবেচনা করা যেতে পারে।

প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করেছেন সালেহ শিবলী।