সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

মৃত্যুর ৭ দিন পর্যন্ত পড়ে থাকা নুরজাহান বেগমের সন্তানদের পরিচয় প্রকাশ, দুই ছেলে উচ্চপদস্থ কর্মকর্তা ও শিক্ষক

প্রকাশিত: ২ জুন, ২০২৬
মৃত্যুর ৭ দিন পর্যন্ত পড়ে থাকা নুরজাহান বেগমের সন্তানদের পরিচয় প্রকাশ, দুই ছেলে উচ্চপদস্থ কর্মকর্তা ও শিক্ষক



রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে মৃত্যুর সাত দিন পর উদ্ধার হওয়া নূরজাহান বেগমের তিন ছেলে ও এক মেয়ের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।


প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাঁর বড় ছেলে ড. এ কে এম আনিসুর রহমান বর্তমানে বাংলাদেশ সরকারের যুগ্মসচিব পদে কর্মরত এবং মংলা বন্দর কর্তৃপক্ষে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর সরকারি চাকরিতে যোগ দেন। কর্মজীবনে পরিকল্পনা কমিশন, ভূমি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দক্ষিণ কোরিয়ার কেডিআই স্কুল অব পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে এমপিপি ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।


দ্বিতীয় ছেলে ড. এ কে এম আশিকুর রহমান বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে যুক্ত রয়েছেন। তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থী এবং বুয়েট থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টা থেকে পিএইচডি সম্পন্ন করেন।


নূরজাহান বেগমের মেয়ে ফাতিমা নাসরিন সুলতানা মিরপুরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। অপর ছেলে কে এম আতিকুর রহমান বর্তমানে কানাডায় বসবাস করছেন বলে জানা গেছে।


এর আগে মিরপুরের একটি ফ্ল্যাট থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার হওয়ার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে পরিবার-পরিজনের ভূমিকা নিয়ে সমালোচনা দেখা দেয়। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্য এখনও প্রকাশ্যে আসেনি।