সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

কক্সবাজারে নির্মাণাধীন কালভার্টে মাটিধস, নিহত ২ শ্রমিক

প্রকাশিত: ৪ জুন, ২০২৬
কক্সবাজারে নির্মাণাধীন কালভার্টে মাটিধস, নিহত ২ শ্রমিক


কক্সবাজার শহরতলির দরিয়ানগর এলাকায় নির্মাণাধীন একটি কালভার্টে কাজ করার সময় মাটিধসে চাপা পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন শ্রমিক।



বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. ইলিয়াছ ও রাকিব। তাঁদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।



ঠিকাদারি প্রতিষ্ঠান লাকি এন্টারপ্রাইজের ব্যবস্থাপক আব্দুর রহমান মজুমদার জানান, দরিয়ানগর এলাকায় চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত আউটার ক্যাম্পাস ও গবেষণা কেন্দ্রে যাওয়ার সড়কে একটি কালভার্ট নির্মাণকাজ চলছিল। কালভার্টের বেইজ কাটার সময় হঠাৎ মাটি ধসে পড়লে তিন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন।

পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন। আহত অপর শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় জানান, নিহতরা ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল জানান, গুরুতর আহত অবস্থায় তিন শ্রমিককে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে দুইজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।



পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এবং নির্মাণকাজে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।