সর্বশেষ
ইলিয়াস আলী গুম-হত্যা অভিযোগে বিমান বাহিনীর কর্মকর্তা হেফাজতেসিঙ্গাপুরে গুগল লোকাল গাইডস সম্মেলনে বাংলাদেশের ৬ প্রতিনিধিপ্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে ছাত্রনেতা হয়ে সেই প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পদত্যাগ—ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের!পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনশেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারজলাবদ্ধতার জেরে ৭ শিক্ষক বদলি, আন্দোলনরত শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।ইলিয়াস আলী গুম-হত্যা অভিযোগে বিমান বাহিনীর কর্মকর্তা হেফাজতেসিঙ্গাপুরে গুগল লোকাল গাইডস সম্মেলনে বাংলাদেশের ৬ প্রতিনিধিপ্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে ছাত্রনেতা হয়ে সেই প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পদত্যাগ—ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের!পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনশেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারজলাবদ্ধতার জেরে ৭ শিক্ষক বদলি, আন্দোলনরত শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ভারতের অরুণাচলে ১৫ মসজিদ সিলগালা করলো পুলিশ

প্রকাশিত: ৫ জুন, ২০২৬
ভারতের অরুণাচলে ১৫ মসজিদ সিলগালা করলো পুলিশ


ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশ-এর রাজধানী ইটানগর-এ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নির্মাণের অভিযোগে ১৫টি মসজিদ সিলগালা করেছে রাজ্য প্রশাসন।



ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার এসব মসজিদ সিলগালা করা হয়। অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছিল অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইউথ অর্গানাইজেশন (এপিওয়াইও)। সংগঠনটির অভিযোগ, অনুমোদনহীন এসব মসজিদ নির্মাণের মাধ্যমে স্থানীয় জনবিন্যাসে পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে।



এ ইস্যুতে সম্প্রতি ইটানগরে লাগাতার ধর্মঘটের ডাক দেয় এপিওয়াইও। পাশাপাশি দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনেরও হুমকি দেয় তারা। এর পরিপ্রেক্ষিতে প্রশাসন মসজিদগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেয়।



রাজ্য সরকারের মুখপাত্র ও শিক্ষামন্ত্রী পি. ডি. সোনা জানান, চলতি বছরের জানুয়ারিতে এপিওয়াইও প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু-র বৈঠকে বিষয়টি প্রথম সরকারের নজরে আসে। এরপর জেলা প্রশাসনকে প্রয়োজনীয় অনুমতি ছাড়া নির্মিত স্থাপনা চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়। সরকারি সমীক্ষায় ইটানগরে ১৫টি অননুমোদিত মসজিদ শনাক্ত করা হয়।



তিনি বলেন, চিহ্নিত স্থাপনাগুলোর মধ্যে ১২টির বিরুদ্ধে সিলগালা বা খালি করার আইনি প্রক্রিয়া আগেই সম্পন্ন হয়েছিল। বাকি তিনটি মসজিদের বিষয়ে ১ জুন মুখ্যমন্ত্রী ও এপিওয়াইও নেতাদের বৈঠকে আলোচনা শেষে সেগুলোও সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়।



পি. ডি. সোনা বলেন, যে উদ্বেগের কারণে এপিওয়াইও ধর্মঘটের ডাক দিয়েছিল, প্রশাসনের আইনানুগ পদক্ষেপের মাধ্যমে তার সমাধান করা হয়েছে। ভবিষ্যতে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ধর্মঘটের আগে সংগঠনটি বিষয়টি পুনর্বিবেচনা করবে।

সূত্র: এনডিটিভি


ে বলে সরকার আশা করছে।