সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল, উপস্থিতি দেখে সরে যায় পুলিশ

প্রকাশিত: ৫ জুন, ২০২৬
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল, উপস্থিতি দেখে সরে যায় পুলিশ


নোয়াখালীর সদর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমর্থনে এবং বর্তমান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলের শুরুতে পুলিশ বাধা দিলেও অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকলে একপর্যায়ে ঘটনাস্থল থেকে সরে যায়।


শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাধের হাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে ছাত্রলীগ ও যুবলীগের কয়েক হাজার কর্মী-সমর্থক মিছিল বের করলে পুলিশ তা ঠেকানোর চেষ্টা করে। তবে বাধা উপেক্ষা করে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল করিম চৌধুরী বাবু।


সমাবেশে আশরাফুল করিম চৌধুরী বাবু বলেন, অন্যায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তারা রাজপথে নেমেছেন। তিনি দাবি করেন, শেখ হাসিনা দেশে ফিরে না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।


তিনি আরও বলেন, দেশে সন্ত্রাস ও চাঁদাবাজি বেড়ে গেছে বলে তারা মনে করেন। পুলিশের বাধার কারণে শুরুতে অনেক সমর্থক সরে গেলেও পরে প্রায় দেড় হাজার মানুষ নিয়ে মিছিল ও সমাবেশ সম্পন্ন করা হয়।


এ বিষয়ে সুধারাম মডেল থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, আগে থেকেই খবর পেয়ে পুলিশের একাধিক দল সেখানে মোতায়েন ছিল। শুরুতে বিক্ষোভকারীদের বাধা দেওয়া হলেও তাদের সংখ্যা অনেক বেশি হওয়ায় পরে পুলিশ সদস্যরা সরে যান।