সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সরকারকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন সিলেট জেলা জামায়াত আমির

প্রকাশিত: ৫ জুন, ২০২৬
সরকারকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন সিলেট জেলা জামায়াত আমির



জ্বালানি তেল, গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে সরকারকে উদ্দেশ করে করা বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন মাওলানা হাবিবুর রহমান। তিনি সিলেট জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য।


শুক্রবার সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, সমাবেশে ব্যবহৃত একটি সিলেটি শব্দের প্রয়োগ ঠিক হয়নি এবং এতে অনেক শুভাকাঙ্ক্ষী কষ্ট পেয়েছেন।


বৃহস্পতিবার সিলেট নগরীর কোর্ট পয়েন্টে জ্বালানি তেল, গ্যাস ও দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মাওলানা হাবিবুর রহমান। বক্তব্যে তিনি তারেক রহমান নেতৃত্বাধীন সরকারকে সিলেটি ভাষায় ‘ফুঙ্গা’ বলে মন্তব্য করেন। এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা শুরু হয়।


পরবর্তীতে ফেসবুক পোস্টে তিনি লেখেন, “গতকাল জ্বালানি তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে আমার বক্তব্যে সিলেটি ভাষার একটি শব্দ চয়ন মোটেই ঠিক হয় নাই। আমার শুভাকাঙ্ক্ষীসহ অনেকেই কষ্ট পেয়েছেন। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”


সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা হাবিবুর রহমান।