সর্বশেষ
সিঙ্গাপুরে গুগল লোকাল গাইডস সম্মেলনে বাংলাদেশের ৬ প্রতিনিধিপ্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে ছাত্রনেতা হয়ে সেই প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পদত্যাগ—ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের!পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনশেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারজলাবদ্ধতার জেরে ৭ শিক্ষক বদলি, আন্দোলনরত শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসেরসিঙ্গাপুরে গুগল লোকাল গাইডস সম্মেলনে বাংলাদেশের ৬ প্রতিনিধিপ্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে ছাত্রনেতা হয়ে সেই প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পদত্যাগ—ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের!পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনশেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারজলাবদ্ধতার জেরে ৭ শিক্ষক বদলি, আন্দোলনরত শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সমকামী সম্পর্কের কারণে পালিয়ে যাওয়া দুই কলেজছাত্রী উদ্ধার

প্রকাশিত: ৫ জুন, ২০২৬
সমকামী সম্পর্কের কারণে পালিয়ে যাওয়া দুই কলেজছাত্রী উদ্ধার


রাজধানীর আগারগাঁও তালতলা কলোনি সরকারি কলেজের দুই ছাত্রী ও এক কিশোরীকে উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ। নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর শুক্রবার (৫ জুন) মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।


বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, থানায় দায়ের করা নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।


পল্লবী থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার এক অভিভাবক থানায় অভিযোগ করেন যে, তার ১৭ বছর বয়সী মেয়ে আগের দিন বিকেলে তার এক বান্ধবী ও ওই বান্ধবীর ১৩ বছর বয়সী ছোট বোনকে নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। একই ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অপর পরিবারের পক্ষ থেকেও দুটি নিখোঁজ জিডি করা হয়।


পুলিশের ভাষ্য অনুযায়ী, আগারগাঁও তালতলা কলোনি সরকারি কলেজের একাদশ শ্রেণির দুই শিক্ষার্থীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পরিবারের সদস্যরা বিষয়টি জানার পর তাদের যোগাযোগ ও দেখা-সাক্ষাতে বাধা দেন। এর পরিপ্রেক্ষিতে তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী বাসা ছেড়ে চলে যায়।


তদন্তে পুলিশ জানতে পারে, এক কিশোরী তার ছোট বোনকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় একটি ভাড়া বাসায় অবস্থান করছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তিনজনকে উদ্ধার করা হয়।


পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া তিন কিশোরীকে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।