সর্বশেষ
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিমোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

নোয়াখালীতে আওয়ামী লীগের হামলায় বিএনপির ১০ কর্মী আহত, ৫টি মোটরসাইকেল ও কার্যালয়ে আগুন।

প্রকাশিত: ৬ জুন, ২০২৬
নোয়াখালীতে আওয়ামী লীগের হামলায় বিএনপির ১০ কর্মী আহত, ৫টি মোটরসাইকেল ও কার্যালয়ে আগুন।


নোয়াখালী সদর উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্লকিয়া গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ হয়।


সংঘর্ষে কালাদরাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহদাত উল্যাহ সেলিম, নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. হৃদয়সহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহত হৃদয়কে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এর প্রতিবাদে শনিবার বিকেলে একই বাজারে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং জামায়াতে ইসলামীর ব্যানারে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।



প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কর্মসূচি শেষে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা খবর পান, কালাদরাপ ইউনিয়নের চেয়ারম্যান শাহদাত উল্যাহ সেলিমের নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থকেরা পশ্চিম শুল্লকিয়া গ্রামে একটি দলীয় কার্যালয়ে অবস্থান করছেন এবং কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন। পরে ছাত্রদলের একদল কর্মী সেখানে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।



সংঘর্ষের সময় শ্রমিক দলের নেতা হৃদয় গুরুতর আহত হন। একই সঙ্গে চেয়ারম্যান শাহদাত উল্যাহসহ আরও কয়েকজন আহত হন।



অভিযোগ রয়েছে, সংঘর্ষ চলাকালে আওয়ামী লীগ সমর্থকেরা বিএনপি ও ছাত্রদল কর্মীদের অন্তত পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। পাল্টা হিসেবে বিএনপি ও ছাত্রদল কর্মীরা স্থানীয় আওয়ামী লীগের একটি কার্যালয়ে অগ্নিসংযোগ করেন।



পরে আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও ছাত্রদলের আরও কয়েকশ নেতা-কর্মী এলাকায় গিয়ে চেয়ারম্যান শাহদাত উল্যাহর বাড়িতে হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সুধারাম থানা পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজনা প্রশমিত হয়।


চেয়ারম্যান শাহদাত উল্যাহর পরিবারের দাবি, ছাত্রদল কর্মীরা তাঁকে তুলে নেওয়ার চেষ্টা করে মারধর করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করেন। তাঁদের অভিযোগ, সন্ধ্যায় প্রতিপক্ষের নেতা-কর্মীরা বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।



অন্যদিকে জেলা ছাত্রদলের সহসভাপতি রাশেদুল ইসলাম সোহাগ দাবি করেন, তাঁরা নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার বিরুদ্ধে কর্মসূচি পালন শেষে ফেরার পথে চেয়ারম্যানের নেতৃত্বে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে তাঁদের কয়েকজন নেতা-কর্মী আহত হন এবং মোটরসাইকেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। পরে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্যদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। একটি অফিস কক্ষ ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।