সর্বশেষ
যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরপটুয়াখালীতে বিধবা নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে উপজেলা জামায়াতের সভাপতির বিরুদ্ধেইলিয়াস আলী গুম-হত্যা অভিযোগে বিমান বাহিনীর কর্মকর্তা হেফাজতেসিঙ্গাপুরে গুগল লোকাল গাইডস সম্মেলনে বাংলাদেশের ৬ প্রতিনিধিপ্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে ছাত্রনেতা হয়ে সেই প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পদত্যাগ—ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের!পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনশেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারজলাবদ্ধতার জেরে ৭ শিক্ষক বদলি, আন্দোলনরত শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষকযশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরপটুয়াখালীতে বিধবা নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে উপজেলা জামায়াতের সভাপতির বিরুদ্ধেইলিয়াস আলী গুম-হত্যা অভিযোগে বিমান বাহিনীর কর্মকর্তা হেফাজতেসিঙ্গাপুরে গুগল লোকাল গাইডস সম্মেলনে বাংলাদেশের ৬ প্রতিনিধিপ্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে ছাত্রনেতা হয়ে সেই প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পদত্যাগ—ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের!পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনশেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারজলাবদ্ধতার জেরে ৭ শিক্ষক বদলি, আন্দোলনরত শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

প্রেমের দ্বন্দ্বে বড়াইগ্রামে মাইকে ঘোষণা দিয়ে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৬

প্রকাশিত: ৭ জুন, ২০২৬
প্রেমের দ্বন্দ্বে বড়াইগ্রামে মাইকে ঘোষণা দিয়ে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৬



নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কিশোরদের প্রেমের দ্বন্দ্বকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে।


রোববার পুনরায় উভয়পক্ষ নাটোর-পাবনা মহাসড়কে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস এবং বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় অতিরিক্ত পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


স্থানীয় সূত্র জানায়, গত ২৯ মে প্রেমসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গোপালপুর মৃধাপাড়া গ্রামের আবিরের সঙ্গে শিবপুর এলাকার কয়েকজন কিশোরের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এর জেরে শুক্রবার আবির ও তার স্বজনরা শিবপুর গ্রামের সজীবকে মারধর করেন। এ সময় গড়মাটি গ্রামের ব্যবসায়ী আবু হানিফ বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়।


ঘটনার খবর ছড়িয়ে পড়লে গড়মাটি কলোনির লোকজন লাঠিসোটা নিয়ে শিবপুর বাজারে গেলে গোপালপুর কলোনি ও শিবপুর এলাকার লোকজনের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ বাধে। শুক্রবার সন্ধ্যা থেকে রোববার দুপুর পর্যন্ত শিবপুর বাজার ও আশপাশের এলাকায় কয়েক দফায় সংঘর্ষ চলে।


আহতদের মধ্যে শিবপুর গ্রামের ওয়াজ প্রামাণিককে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আদিল প্রামাণিক, আব্দুল বারেক প্রামাণিক, কামরুল হাসান, ইসরাইল প্রামাণিক, সজিব হোসেন, গোপালপুর কলোনির আব্দুল আওয়াল, রাব্বি মণ্ডল, মেহেদি হাসান, ইলিয়াস হোসেন এবং গড়মাটি কলোনির নিশাত আহমেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


রোববার সকালে গোপালপুর, শিবপুর ও নারায়ণপুর এলাকার লোকজন মাইকে ঘোষণা দিয়ে শিবপুর বাজারে জড়ো হয়ে অবস্থান নেয়। এ সময় তারা গড়মাটি গ্রামের ভ্যানচালক নিশাত আহমেদকে মারধর করে আটকে রাখে বলে অভিযোগ রয়েছে।


পরে খবর পেয়ে গড়মাটি কলোনির লোকজনও সশস্ত্র অবস্থায় মহাসড়কে অবস্থান নিলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং নিশাতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।


বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, এ ঘটনায় থানায় পৃথক লিখিত অভিযোগ জমা পড়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগামী মঙ্গলবার স্থানীয়ভাবে বৈঠক করে বিষয়টি মীমাংসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।