সর্বশেষ
বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তৎপরতায় ভারতের গোয়েন্দা সংস্থা র’-এর (R&AW) দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি।দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমানইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব গাজী আতাউর, প্রেসিডিয়ামে ইউনুছ আহমাদআবারও কাঁপল ভেনেজুয়েলা, ৪.৯ মাত্রার আফটারশক; মৃত বেড়ে ৯২০ছয় মাস পর খুলল পাগলা মসজিদের ১৩ দানসিন্দুক, মিলেছে ৪৩ বস্তা টাকালক্ষ্মীপুরে মা ও ৩ কন্যাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক ইসকন সদস্য অন্তর মজুমদার।বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণাশ্যামলী বেবি কেয়ার শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ।বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তৎপরতায় ভারতের গোয়েন্দা সংস্থা র’-এর (R&AW) দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি।দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমানইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব গাজী আতাউর, প্রেসিডিয়ামে ইউনুছ আহমাদআবারও কাঁপল ভেনেজুয়েলা, ৪.৯ মাত্রার আফটারশক; মৃত বেড়ে ৯২০ছয় মাস পর খুলল পাগলা মসজিদের ১৩ দানসিন্দুক, মিলেছে ৪৩ বস্তা টাকালক্ষ্মীপুরে মা ও ৩ কন্যাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক ইসকন সদস্য অন্তর মজুমদার।বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণাশ্যামলী বেবি কেয়ার শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

শরীয়তপুরে বিএনপি নেতাকে হত্যা

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৫

শরীয়তপুরের জাজিরায় খবির উদ্দিন সরদার (৫৫) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খবির উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবরকান্দি এলাকার মৃত ইউনূস সরদারের ছেলে। তিনি বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ছিলেন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে তাঁকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরিবারের অভিযোগ, ওই এলাকার আলমাস সরদার নামের এক ব্যক্তির সঙ্গে খবিরের বিরোধ ছিল। গতকাল রাতে আলমাস ও তাঁর সমর্থকেরা তাঁকে হত্যা করেন।

জাজিরা থানা সূত্রে জানা যায়, খবির সরদার কৃষিকাজ করতেন। উমরদি মাদবরকান্দি জামে মসজিদ কমিটি নিয়ে ওই গ্রামের আলমাস সরদারের সঙ্গে তাঁর বিরোধ চলছিল।

গতকাল রাত নয়টার দিকে খবির বাড়ি থেকে বের হন। তখন আলমাস ও তাঁর সমর্থকেরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে আহত করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাত ১০টার দিকে চিকিৎসক খবিরকে মৃত ঘোষণা করেন।

বিএনপি #হত‍্যা #শরীয়তপুর