সর্বশেষ
আ.লীগের ইয়াবা ব্যবসা এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে: জয়নুল আবদিন ফারুকঅবৈধভাবে এশিয়ার বৃহত্তম ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরনী গ্রেপ্তারসাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেইকুমিল্লায় আজান দিতে দিতে ইমামের মৃত্যু, এলাকাজুড়ে শোকজুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা ছাত্রদের স্মরণে পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে-২০২৬’জুলাই নিয়ে সিনেমা নির্মাণ করুন, প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করে টাকা দেবো: তাজুল ইসলামবিএনপির ইতিহাস জনগণের সঙ্গে প্রতারণার ইতিহাস: নাহিদ ইসলামমুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীআ.লীগের ইয়াবা ব্যবসা এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে: জয়নুল আবদিন ফারুকঅবৈধভাবে এশিয়ার বৃহত্তম ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরনী গ্রেপ্তারসাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেইকুমিল্লায় আজান দিতে দিতে ইমামের মৃত্যু, এলাকাজুড়ে শোকজুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা ছাত্রদের স্মরণে পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে-২০২৬’জুলাই নিয়ে সিনেমা নির্মাণ করুন, প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করে টাকা দেবো: তাজুল ইসলামবিএনপির ইতিহাস জনগণের সঙ্গে প্রতারণার ইতিহাস: নাহিদ ইসলামমুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

মে মাসে ঢাকায় ৫ হাজার ২০৯ ফৌজদারি মামলা নিষ্পত্তি, কারাদণ্ড ৫ হাজার ৯৫৩ জনের।

প্রকাশিত: ৭ জুন, ২০২৬
মে মাসে ঢাকায় ৫ হাজার ২০৯ ফৌজদারি মামলা নিষ্পত্তি, কারাদণ্ড ৫ হাজার ৯৫৩ জনের।


গত মে মাসে ঢাকা মহানগরে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে ৫ হাজার ২০৯টি ফৌজদারি এবং ৩৩৭টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলার বিচার কার্যক্রম পরিচালনা করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা।


রোববার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএমপির মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগের আওতায় মে মাসে মোট ৫ হাজার ২০৯টি ফৌজদারি মামলা নিষ্পত্তি হয়েছে। এসব মামলায় আটক আসামির সংখ্যা ছিল ৯ হাজার ৯২৩ জন। এর মধ্যে ৫ হাজার ৯৫৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।


নিষ্পত্তি হওয়া ফৌজদারি মামলাগুলো থেকে মোট ২২ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এছাড়া নিলাম ও বাজেয়াপ্ত বাবদ আদায় হয়েছে ৭৮ হাজার ২৮২ টাকা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মে মাসে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ডিএমপির যৌথ উদ্যোগে ৩৯টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


অন্যদিকে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর অধীনে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে মে মাসে ১ হাজার ৩০০টি মামলা করা হয়। এসব মামলায় আসামির সংখ্যাও ১ হাজার ৩০০। এর মধ্যে ৩৩৭টি মামলা নিষ্পত্তি হয়েছে।


ট্রাফিক মামলাগুলোতে মোট ৬ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। আটক আসামিদের মধ্যে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।


ডিএমপি জানিয়েছে, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে বিভিন্ন অপরাধের তাৎক্ষণিক বিচার হওয়ায় মহানগরবাসীর মধ্যে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে অপরাধীদের মধ্যে ভীতি তৈরি হচ্ছে, যা ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখছে।