সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

শর্ত পূরণ করলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা: তথ্য উপদেষ্টা

প্রকাশিত: ৯ জুন, ২০২৬
শর্ত পূরণ করলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা: তথ্য উপদেষ্টা



প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, প্রয়োজনীয় শর্ত পূরণ করলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরাও আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন।


মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


ডা. জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ায় কোনো ব্যক্তি যদি নির্ধারিত যোগ্যতা বা শর্ত পূরণ করেন, তাহলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন।


তিনি বলেন, “কোনো রকম কোনো সমস্যা নেই। একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চান এবং নির্বাচন করার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেন, তাহলে তিনি নির্বাচন করতে পারবেন। তবে এটি যেহেতু নির্দলীয় নির্বাচন, তাই কেউ আওয়ামী লীগের ব্যানার বা দলীয় প্রচারণা ব্যবহার করতে পারবেন না।”


আওয়ামী লীগের কোনো নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন কি না— এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, “একজন নির্দলীয় ব্যক্তি হিসেবে কেউ নির্বাচনে আসতে পারেন। কিন্তু তিনি যদি নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দেন বা দলের কার্যক্রম পরিচালনা করেন, তাহলে সেটি সমস্যা হবে।”


দলীয় পদ-পদবি থাকা ব্যক্তিদের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলীয় পদ ব্যবহার করার সুযোগ নেই। তবে ব্যক্তি হিসেবে কেউ যদি নির্বাচনে অংশগ্রহণের সব শর্ত পূরণ করেন, তাহলে তার নির্বাচনে অংশ নিতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই।


তিনি আরও বলেন, “সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও ব্যক্তি হিসেবে কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে এবং আইনগত ও নির্বাচনসংক্রান্ত শর্ত পূরণ করলে তিনি নির্বাচন করতে পারবেন। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই।”