সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ব্রাজিলের পতাকা টাঙাতে আমগাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

প্রকাশিত: ৯ জুন, ২০২৬
ব্রাজিলের পতাকা টাঙাতে আমগাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলায় বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ভাটবাউর এলাকায় এ ঘটনা ঘটে।



ফয়সাল হোসেনের বাড়ি সদর উপজেলার ছোট ভাটবাউর গ্রামে। তার বাবার নাম মুন্নু মিয়া। সে সদর উপজেলায় ভাটবাউর তাসনুভা ফিলিং স্টেশন নামের একটি পাম্পের কর্মচারী।


সদর থানার পুলিশ, পারিবারিক এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে ভাটবাউর এলাকায় নিজের কর্মস্থলে ব্রাজিলের পতাকা টাঙাতে একটি আমগাছে ওঠে ফয়সাল। এ সময় পাশে থাকা ৩৩ কেভির বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয় ওই ব্রাজিল সমর্থক। পরে তাকে জেলা সদরে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।