সর্বশেষ
প্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান“শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল করার কারণেই জাতির ভাগ্যে বারবার হতাশা নেমে এসেছে”: জুলাই নিয়ে চরমোনাই পীর।নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধাপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান“শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল করার কারণেই জাতির ভাগ্যে বারবার হতাশা নেমে এসেছে”: জুলাই নিয়ে চরমোনাই পীর।নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধা
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

প্রবাসীদের সমস্যা সমাধানে টাস্কফোর্স গঠনের দাবি বিরোধী দলের, ইতিবাচক সরকারি দলও

প্রকাশিত: ১০ জুন, ২০২৬
প্রবাসীদের সমস্যা সমাধানে টাস্কফোর্স গঠনের দাবি বিরোধী দলের, ইতিবাচক সরকারি দলও


দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত ও সমাধানের লক্ষ্যে সংসদ সদস্য ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি সংসদীয় টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দল। সরকারি দলও এ প্রস্তাবের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।


বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা একটি সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ দাবি উত্থাপন করেন।


প্রস্তাবে বলা হয়, দেশের অর্থনীতিতে প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের সমস্যা সমাধান, কল্যাণ নিশ্চিত করা, রেমিট্যান্স প্রবাহ আরও শক্তিশালী ও টেকসই করা এবং জাতীয় উন্নয়নে তাঁদের অবদান অব্যাহত রাখার স্বার্থে এ বিষয়ে সংসদে আলোচনা প্রয়োজন।


আলোচনায় অংশ নিয়ে শফিকুর রহমান বলেন, যেসব দেশে বাংলাদেশি কর্মীদের সমস্যা বেশি, সেখানে প্রস্তাবিত টাস্কফোর্স সরেজমিনে গিয়ে প্রবাসী কর্মী ও দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করতে পারে। তিনি বলেন, দেশের জন্য আর্থিক রেমিট্যান্সের পাশাপাশি ‘ইন্টেলেকচুয়াল রেমিট্যান্স’ও সমান গুরুত্বপূর্ণ।


বিদেশে অবস্থানরত বাংলাদেশি গবেষক, বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের দেশে ফিরিয়ে আনার অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, তাঁরা অর্থের চেয়ে সম্মান ও হস্তক্ষেপমুক্ত কর্মপরিবেশ চান। এমন পরিবেশ নিশ্চিত করা গেলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।


প্রবাসীদের ই-পাসপোর্ট জটিলতার বিষয়ও তুলে ধরেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, এমআরপি, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য নথির তথ্যের সামান্য অমিলের কারণে অনেক প্রবাসী ই-পাসপোর্ট পেতে সমস্যায় পড়ছেন। এতে অনেকেই বিদেশে বৈধতা সংকটে পড়ছেন বা ঝুঁকিতে রয়েছেন। এছাড়া প্রবাসে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থাও জোরদারের দাবি জানান তিনি।


সরকারি দলের পক্ষে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রস্তাবিত টাস্কফোর্সের বিকল্প হিসেবে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি দ্রুত গঠন করে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও সমাধানের উদ্যোগ নেওয়া যেতে পারে।


তিনি আরও বলেন, প্রবাসীদের বিমানবন্দরসহ সব জায়গায় যথাযথ সম্মান ও অগ্রাধিকার নিশ্চিত করতে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রবাসীকল্যাণ এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা যেতে পারে।


স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নির্ধারিত হয়েছে এবং দেশটির শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়টি সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।


প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ ও প্রকল্পের কথা তুলে ধরে বলেন, অনেক ক্ষেত্রে দূতাবাসগুলোতে প্রয়োজনীয় সেবা ও কার্যকর যোগাযোগের ঘাটতি রয়েছে। তিনি বলেন, উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর শ্রমবাজার সম্প্রসারণে সহায়ক হতে পারে।


মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে তিনি বলেন, দেশটির শ্রমবাজার কখনও খোলে, কখনও বন্ধ হয়; বর্তমানে তা বন্ধ রয়েছে। এ বিষয়ে কোনো ধরনের সিন্ডিকেট যেন গড়ে না ওঠে, সে ব্যাপারে প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়েছেন।


বিরোধীদলীয় নেতার উত্থাপিত প্রস্তাবটি শুধুমাত্র আলোচনার জন্য আনা হয়েছিল। তাই আলোচনা শেষে এটি ভোটাভুটিতে দেওয়া হয়নি বলে সংসদকে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।