সর্বশেষ
পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনশেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারজলাবদ্ধতার জেরে ৭ শিক্ষক বদলি, আন্দোলনরত শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসেরসৌদিতে ওমরাহ পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, মা-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহতটিপকাণ্ডে চাকরিচ্যুত কনস্টেবল নাজমুলকে চাকরিতে পুনর্বহালের নির্দেশপদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনশেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারজলাবদ্ধতার জেরে ৭ শিক্ষক বদলি, আন্দোলনরত শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসেরসৌদিতে ওমরাহ পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, মা-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহতটিপকাণ্ডে চাকরিচ্যুত কনস্টেবল নাজমুলকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

শরীয়তপুরে পুলিশের দেখে খিচুড়ির আয়োজন ফেলে পালালেন আওয়ামী লীগ নেতাকর্মীরা, আটক ২

প্রকাশিত: ১১ জুন, ২০২৬
শরীয়তপুরে পুলিশের দেখে খিচুড়ির আয়োজন ফেলে পালালেন আওয়ামী লীগ নেতাকর্মীরা, আটক ২


শরীয়তপুরের নড়িয়া উপজেলায় রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতিকালে পুলিশের অভিযানের মুখে খিচুড়ির আয়োজন ফেলে পালিয়ে গেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ঘটনাস্থল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।


বুধবার (১০ জুন) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া থানার একটি দল উপজেলার রাজনগর ইউনিয়নের বিলদেওনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী ওই এলাকায় একটি রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন। এ উপলক্ষে তারা খিচুড়ির আয়োজন করে সেখানে জড়ো হয়েছিলেন।


পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে পড়েন। এ সময় রান্না করা খিচুড়ি ও অন্যান্য সামগ্রী ফেলে তারা এলাকা ত্যাগ করেন বলে জানিয়েছে পুলিশ।

অভিযানকালে ঘটনাস্থল থেকে বিলদেওনিয়া এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম (২২) ও জোবায়ের ইসলাম অনিক (২১) নামে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়।


পুলিশের দাবি, খিচুড়ি আয়োজনের আড়ালে রাজনৈতিক উদ্দেশ্যে নেতাকর্মীরা একত্রিত হয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করায় বড় ধরনের সমাবেশ গড়ে ওঠার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।


নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


এ ঘটনায় আটকদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হবে, সে বিষয়ে পুলিশ এখনও বিস্তারিত তথ্য জানায়নি।