সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বিএনপি নেতার মোটরসাইকেল চুরির অভিযোগে আওয়ামীলীগের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, বাইক উদ্ধার।

প্রকাশিত: ১১ জুন, ২০২৬
বিএনপি নেতার মোটরসাইকেল চুরির অভিযোগে আওয়ামীলীগের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, বাইক উদ্ধার।


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিএনপি নেতা ফরহাদ হোসেনের মোটরসাইকেল চুরির অভিযোগে আব্দুস সালাম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দুওসুও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং দুওসুও ইউনিয়ন যুবলীগের আইনবিষয়ক সম্পাদক।


মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে বালিয়াডাঙ্গী চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

পুলিশ জানায়, বুধবার (১০ জুন) বিকেলে আব্দুস সালামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


মোটরসাইকেলের মালিক ফরহাদ হোসেন দুওসুও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক। তিনি অভিযোগ করেন, সোমবার ভোরে তার বাড়ির বারান্দা থেকে ১৫০ সিসির একটি মোটরসাইকেল চুরি হয়। পরদিন আব্দুস সালাম তার কাছে ৩০ হাজার টাকা দাবি করেন এবং টাকা দিলে মোটরসাইকেলটি ফেরত দেওয়ার কথা জানান। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।


ওসি বুলবুল ইসলাম জানান, আব্দুস সালামকে আটক করে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মহিষমারী গ্রামের একটি বাঁশঝাড় থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে।এ ঘটনায় আব্দুস সালামসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাকে আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ

দেন।


উল্লেখ্য, আব্দুস সালাম ২০১৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।