সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

দেড়লাখ টাকা খরচ করে ব্রাজিলের পতাকা বাড়ি, দর্শনার্থীদের ভিড় ব্রাহ্মণবাড়িয়ায়

প্রকাশিত: ১২ জুন, ২০২৬
দেড়লাখ টাকা খরচ করে ব্রাজিলের পতাকা বাড়ি, দর্শনার্থীদের ভিড় ব্রাহ্মণবাড়িয়ায়


বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যখন বিশ্বজুড়ে চলছে উন্মাদনা, তখন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় দেখা গেছে এক ব্যতিক্রমী ঘটনা। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে নিজের পুরো বাড়িটিকেই ব্রাজিলের পতাকার আদলে রঙ করেছেন রুবেল মিয়া নামের এক ফুটবলপ্রেমী।


আখাউড়া উপজেলার ছতুরা-চান্দপুর গ্রামের বাসিন্দা রুবেল মিয়া দীর্ঘদিন ধরে ব্রাজিল ফুটবল দলের সমর্থক। সেই ভালোবাসার টানেই তিনি বাড়ির ভবন ও সীমানা দেয়ালে ব্রাজিলের পতাকার রঙ ব্যবহার করেছেন। পাশাপাশি দেয়ালে আঁকিয়েছেন ব্রাজিলের খ্যাতিমান ফুটবলারদের ছবি। বাড়ির ভবনে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় পতাকাও।


ব্যতিক্রমধর্মী এই বাড়িটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন দূর-দূরান্তের মানুষ। শুধু ব্রাজিল সমর্থকরাই নয়, অন্যান্য দলের সমর্থকরাও বাড়িটির সৌন্দর্যের প্রশংসা করছেন। স্থানীয়দের দাবি, পুরো উপজেলায় এমন বাড়ি আর নেই। ফলে এলাকাটি এখন অনেকের কাছে ‘ব্রাজিল বাড়ি’ নামেই পরিচিত হয়ে উঠেছে।

রুবেল মিয়া বলেন, ছোটবেলা থেকেই তিনি ব্রাজিল দলের সমর্থক। প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই বাড়িটিকে ব্রাজিলের পতাকার আদলে সাজিয়েছেন। প্রায় ১৬ দিন ধরে চলা এই কাজ শেষ পর্যায়ে রয়েছে। বাড়ির রঙ ও নকশা করতে তার দেড় লাখ টাকারও বেশি ব্যয় হয়েছে।



তিনি জানান, প্রতিদিন অনেক মানুষ বাড়িটি দেখতে আসছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এবারের বিশ্বকাপে ব্রাজিল ভালো খেলবে এবং শিরোপা জিতবে। প্রিয় দলের সাফল্যের জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।