সর্বশেষ
সিঙ্গাপুরে গুগল লোকাল গাইডস সম্মেলনে বাংলাদেশের ৬ প্রতিনিধিপ্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে ছাত্রনেতা হয়ে সেই প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পদত্যাগ—ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের!পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনশেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারজলাবদ্ধতার জেরে ৭ শিক্ষক বদলি, আন্দোলনরত শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসেরসিঙ্গাপুরে গুগল লোকাল গাইডস সম্মেলনে বাংলাদেশের ৬ প্রতিনিধিপ্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে ছাত্রনেতা হয়ে সেই প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পদত্যাগ—ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের!পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনশেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারজলাবদ্ধতার জেরে ৭ শিক্ষক বদলি, আন্দোলনরত শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

পুশ ইন বন্ধে দ্বিপক্ষীয় ব্যবস্থা চায় বিজিবি

প্রকাশিত: ১২ জুন, ২০২৬
পুশ ইন বন্ধে দ্বিপক্ষীয় ব্যবস্থা চায় বিজিবি


বাংলাদেশি আখ্যা দিয়ে ভারত থেকে লোকজনকে ঠেলে পাঠানো (পুশ ইন) বন্ধ করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রতি আহ্বান জানিয়েছে বিজিবি। পুশ ইন বিদ্যমান নীতি ও প্রটোকলের পরিপন্থী বলেও বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

নয়াদিল্লিতে চার দিনের সীমান্ত সম্মেলন শেষে গতকাল শুক্রবার বিজিবির এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এ বিষয়ে বিএসএফের তরফে আসা যৌথ বিবৃতিতে কিছু বলা হয়নি। তবে বিজিবি জানিয়েছে, পুশ ইনের পরিবর্তে বিদ্যমান দ্বিপক্ষীয় ব্যবস্থার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার বিষয়টিতে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছে বিএসএফ। 

সীমান্তে পুশ ইন নিয়ে উত্তেজনা চলার মধ্যে এবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে সীমান্ত সম্মেলনে বসেছিল বিজিবি ও বিএসএফ। বিজিবি ও বিএসএফের ৫৭তম মহাপরিচালক (ডিজি) পর্যায়ের এই সম্মেলন শুরু হয়েছিল ৮ জুন। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বিএসএফের পক্ষে নেতৃত্বে ছিলেন বাহিনীর মহাপরিচালক প্রবীণ কুমার।

গত বৃহস্পতিবার সম্মেলন শেষে বিএসএফের পক্ষ থেকে একটি যৌথ সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। অন্যদিকে বিজিবি আলাদা করে বিবৃতি দেয়।

এই সীমান্ত সম্মেলনের আগে মাসখানেক ধরে সীমান্ত দিয়ে বাংলাদেশে বিভিন্নজনকে পুশ ইনের চেষ্টা করছে ভারত। এ নিয়ে বিভিন্ন সীমান্তে উত্তেজনা চলছে। বিজিবির পাশাপাশি সীমান্তবাসী বাংলাদেশিরাও সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পুশ ইন বন্ধে এরই মধ্যে নয়াদিল্লিতে কয়েকটি চিঠি পাঠিয়েছে।