সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বিশ্বকাপ উন্মাদনায় নাটোরে ‘জার্মান বাড়ি’, পতাকার রঙে রাঙানো বাড়ি-আঙিনা

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬
বিশ্বকাপ উন্মাদনায় নাটোরে ‘জার্মান বাড়ি’, পতাকার রঙে রাঙানো বাড়ি-আঙিনা



ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় সাড়া দিয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর এলাকায় নিজের বাড়ি ও আঙিনা জার্মান পতাকার রঙে সাজিয়েছেন জার্মান প্রবাসী সাগর কুলেন্তুনু।


প্রায় এক একর আয়তনের বাড়ির আঙিনাজুড়ে তিনি তৈরি করেছেন ছোট্ট এক ‘জার্মান ফুটবল কর্নার’। প্রিয় দল জার্মানির প্রতি ভালোবাসা প্রকাশ করতে বাড়ির বিভিন্ন স্থানে টানানো হয়েছে ৪০টি জার্মান জাতীয় পতাকা।


একই সঙ্গে মাতৃভূমির প্রতি সম্মান জানিয়ে প্রদর্শন করা হয়েছে ১০টি বাংলাদেশের জাতীয় পতাকা। বাংলাদেশের পতাকাগুলো জার্মান পতাকার চেয়ে এক ফুট উঁচুতে স্থাপন করা হয়েছে।


বাড়ির টিনের চাল, দেয়াল এবং বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছ রাঙানো হয়েছে জার্মান পতাকার লাল, হলুদ ও কালো রঙে। বাড়ির বড় আঙিনাকে ফুটবল মাঠের আদলে সাজানো হয়েছে। সেখানে স্থাপন করা হয়েছে জার্মান দলের খেলোয়াড়দের প্রতিকৃতি, গোলপোস্ট এবং ফিফা বিশ্বকাপের মঞ্চের আদলে তৈরি বিশেষ স্থাপনা।


এ ছাড়া প্রদর্শন করা হয়েছে বিশ্বকাপ ট্রফির প্রতিকৃতি এবং জার্মানির চারবার বিশ্বকাপ জয়ের স্মারক তথ্য।


ব্যতিক্রমী এই আয়োজন দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। অনেকে সেখানে গিয়ে ছবি ও ভিডিও ধারণ করছেন। স্থানীয়দের কাছে বাড়িটি ইতোমধ্যে ‘জার্মান বাড়ি’ নামে পরিচিতি পেয়েছে।


বিশ্বকাপকে ঘিরে এমন ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উৎসাহ ও আনন্দের আবহ তৈরি করেছে।