সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

কেরালায় আজান দেওয়ার সময় মুয়াজ্জিনের মৃত্যু

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬
কেরালায় আজান দেওয়ার সময় মুয়াজ্জিনের মৃত্যু


ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা-য় আজান দেওয়ার সময় মসজিদের ভেতরে এক মুয়াজ্জিনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


স্থানীয় বাসিন্দা ও মুসল্লিদের সূত্রে জানা গেছে, মৃত মুয়াজ্জিনের নাম আব্দুল লতিফ। গত মঙ্গলবার কেরালার একটি মসজিদে তিনি একটি ওয়াক্তের আজান দিচ্ছিলেন। আজানে আশহাদু আল্লাহ ইলাহা ইলাল্লাহ উচ্চারণের সময় মাটিতে লুটিয়ে পড়েন।


প্রত্যক্ষদর্শীরা জানান, আজানের একটি অংশ স্বাভাবিকভাবে সম্পন্ন করার পরপরই আব্দুল লতিফ জ্ঞান হারিয়ে পড়ে যান। মসজিদে উপস্থিত মুসল্লিরা দ্রুত তাকে সহায়তার চেষ্টা করেন। পরে স্থানীয় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।


ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওতে দেখা যায়, আজান দেওয়ার সময় তিনি হঠাৎ মসজিদের ভেতরে পড়ে যান। এ দৃশ্য অনেককে আবেগাপ্লুত করেছে।


মুয়াজ্জিনের এমন মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অসংখ্য মানুষ তার জন্য দোয়া ও সমবেদনা জানিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, মানুষকে নামাজের দিকে আহ্বান করার দায়িত্ব পালনরত অবস্থায় তার মৃত্যু হয়েছে।



মরহুম আব্দুল লতিফের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অনেকেই দোয়া করছেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।