সর্বশেষ
যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরপটুয়াখালীতে বিধবা নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে উপজেলা জামায়াতের সভাপতির বিরুদ্ধেইলিয়াস আলী গুম-হত্যা অভিযোগে বিমান বাহিনীর কর্মকর্তা হেফাজতেসিঙ্গাপুরে গুগল লোকাল গাইডস সম্মেলনে বাংলাদেশের ৬ প্রতিনিধিপ্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে ছাত্রনেতা হয়ে সেই প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পদত্যাগ—ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের!পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনশেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারজলাবদ্ধতার জেরে ৭ শিক্ষক বদলি, আন্দোলনরত শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষকযশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরপটুয়াখালীতে বিধবা নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে উপজেলা জামায়াতের সভাপতির বিরুদ্ধেইলিয়াস আলী গুম-হত্যা অভিযোগে বিমান বাহিনীর কর্মকর্তা হেফাজতেসিঙ্গাপুরে গুগল লোকাল গাইডস সম্মেলনে বাংলাদেশের ৬ প্রতিনিধিপ্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে ছাত্রনেতা হয়ে সেই প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পদত্যাগ—ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের!পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনশেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারজলাবদ্ধতার জেরে ৭ শিক্ষক বদলি, আন্দোলনরত শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সংসদে নারী সদস্যদের নিকাব পরা নিয়ে মন্তব্য, আপত্তির মুখে বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬
সংসদে নারী সদস্যদের নিকাব পরা নিয়ে মন্তব্য, আপত্তির মুখে বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ


জাতীয় সংসদে বিরোধী দলের নারী সদস্যদের পোশাক নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। রোববার ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় দেওয়া তাঁর বক্তব্যকে কেন্দ্র করে সংসদে উত্তেজনা ও হইচই সৃষ্টি হয়। পরে বিরোধী দলের তীব্র আপত্তির মুখে ডেপুটি স্পিকার সংশ্লিষ্ট অংশ কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার নির্দেশ দেন।


বাজেট আলোচনায় বক্তব্য দিতে গিয়ে মনিরুল হক চৌধুরী ২০০১ সালের একটি দাওয়াত অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে বর্তমান বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে নিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, অনুষ্ঠানে তাহের তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন, তবে পোশাকের কারণে তিনি তাঁকে চিনতে পারেননি বলে রসিকতা করেন। তাঁর এ বক্তব্যে সংসদে উপস্থিত কয়েকজন সদস্য হাসিতে যোগ দেন।


এরপর নারী সংসদ সদস্যদের প্রসঙ্গ তুলে মনিরুল হক চৌধুরী বলেন, দুইজন নারী সদস্যের বক্তব্য শুনে তিনি তাঁদের ভবিষ্যৎ সম্ভাবনা দেখেছেন। তবে পরে বিএনপি ও বিরোধী দলের নারী সদস্যদের দিকে ইঙ্গিত করে তিনি এমন মন্তব্য করেন, যা সংসদে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্ম দেয়।


মন্তব্যের পরপরই বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ডেপুটি স্পিকার কায়সার কামাল হস্তক্ষেপ করে বলেন, ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে সংসদে মন্তব্য করা উচিত নয়।


প্রতিবাদ অব্যাহত থাকায় মনিরুল হক চৌধুরী বলেন, তিনি কাউকে ছোট করতে চাননি। তাঁর বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করছেন।


পরিস্থিতি শান্ত হলে ডেপুটি স্পিকার মনিরুল হক চৌধুরীর বক্তব্যের সংশ্লিষ্ট অংশ সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার ঘোষণা দেন। এ সময় বিরোধীদলীয় সদস্যরা টেবিল চাপড়ে ও হাততালি দিয়ে সিদ্ধান্তকে স্বাগত জানান।


ডেপুটি স্পিকার বলেন, সংসদের সব সদস্যই জনগণের নির্বাচিত প্রতিনিধি। তাঁরা যদি নিজেদের শালীনতা ও মর্যাদা রক্ষা না করেন, তবে ভোটারদের কাছে জবাবদিহির মুখে পড়তে হবে। তিনি ভবিষ্যতে ব্যক্তিগত স্বাধীনতা বা ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।