সর্বশেষ
LIVE: Germany vs Ivory Coast – World Cup 2026সূত্রের খবর অনুযায়ী, Iran shuts Strait of Hormuz as Israel tests MOU with Lebanon strikesখবরে প্রকাশ, US-Iran talks to kick off Sunday in Switzerland, says Pakistanখবরে প্রকাশ, Al Jazeera cameraman Ahmed Wishah killed in Israeli attack in Gazaগ্রেপ্তার এড়াতে সুড়ঙ্গে আত্মগোপন, ১৮ ঘণ্টার চেষ্টায় পাকড়াওবিশ্বকাপের জুলে রিমে ট্রফি বনাম ফিফা ট্রফিরাজশাহীতে স্বর্ণকারের দোকানের ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুটপশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়ার চক্রান্ত হয়েছিল: পশ্চিমবঙ্গে মোদিLIVE: Germany vs Ivory Coast – World Cup 2026সূত্রের খবর অনুযায়ী, Iran shuts Strait of Hormuz as Israel tests MOU with Lebanon strikesখবরে প্রকাশ, US-Iran talks to kick off Sunday in Switzerland, says Pakistanখবরে প্রকাশ, Al Jazeera cameraman Ahmed Wishah killed in Israeli attack in Gazaগ্রেপ্তার এড়াতে সুড়ঙ্গে আত্মগোপন, ১৮ ঘণ্টার চেষ্টায় পাকড়াওবিশ্বকাপের জুলে রিমে ট্রফি বনাম ফিফা ট্রফিরাজশাহীতে স্বর্ণকারের দোকানের ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুটপশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়ার চক্রান্ত হয়েছিল: পশ্চিমবঙ্গে মোদি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

লেবাননে ইসরায়েলের হামলা, হরমুজ বন্ধ করল ইরান

প্রকাশিত: ২০ জুন, ২০২৬
লেবাননে ইসরায়েলের হামলা, হরমুজ বন্ধ করল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে হরমুজ প্রণালিতে নৌযান চলাচল আবার বন্ধ ঘোষণা করেছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ আজ শনিবার জানায়, দেশটির সামরিক কমান্ডের কেন্দ্রীয় সদর দপ্তর কাতাম আল-আনবিয়া এ সিদ্ধান্ত নিয়েছে। তারা বলেছে, এটি ‘প্রথম পদক্ষেপ’ এবং আগ্রাসন অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে।


হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ইরানে যৌথ আগ্রাসন শুরুর পর ইরান জলপথটি প্রায় বন্ধ করে দিয়েছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্র–ইরানের মধ্যে সমঝোতা চুক্তি হওয়ার পর তা খুলে দিয়েছিল তেহরান।

সমঝোতা স্মারক সই হলেও যুক্তরাষ্ট্র–ইরানের মধ্যে এখনো স্থায়ী শান্তিচুক্তি হয়নি। সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সরাসরি আলোচনার পর তা চূড়ান্ত হওয়ার কথা। কিন্তু লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আজ বলেছেন, তিনি শিগগির সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে যেতে পারেন। তিনি জানান, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের ১৪ দফা চুক্তির ভিত্তিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি টিকে থাকবে বলে তিনি আশাবাদী এবং হরমুজ প্রণালি বন্ধের কোনো প্রমাণ তিনি দেখেননি।

আজ ইরানের পক্ষ থেকেও জানানো হয়েছে, তাদের একটি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে আলোচনা করবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফারস নিউজ এজেন্সিকে বলেন, সুইজারল্যান্ডে তাঁরা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি তুলে ধরবেন এবং কীভাবে তাঁরা তাঁদের দায়িত্ব পালন করবে, তা স্পষ্ট করার চেষ্টা করবেন