সর্বশেষ
আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালতআইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালত
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

নির্বাচন ফেব্রুয়ারিতে, আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টাঃ ফখরুল

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৫

ত্রয়োদশ সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে— প্রধান উপদেষ্টার কাছ থেকে এমন আশ্বাস পাওয়ার কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার রাতে প্রধান উপেদেষ্টার সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে তিনি বলেন, ‘‘উনি (প্রধান উপদেষ্টা) আমাদেরকে ডেকেছিলেন নির্বাচনের ব্যাপারে আশ্বস্ত করতে যে, নির্বাচন সঠিক সময়েই হবে। এ ব্যাপারে কোনো রকমের দ্বিধা-দ্বন্দ্ব থাকা উচিত না।”

গত শুক্রবারের জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘‘রিসেন্টলি যে ঘটনা ঘটছে, আমাদের গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর যে হামলা হয়েছে, এ ব্যাপারে আমাদের মতামত স্পষ্ট করে বলেছি যে, এই হমলার ঘটনা অত্যন্ত গহির্ত কাজ হয়েছে।

‘‘এই ঘটনা খুবই উদ্বেগজনক বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে। আমরা মনে করি, এ ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত হওয়া দরকার। সরকার যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছে, সেটা সুষ্ঠুভাবে তারা করবেন।”

মির্জা ফখরুল বলেন, ‘‘আামাদের আশঙ্কা, নির্বাচন বিলম্বিত করার লক্ষ্যে কোনো একটি শক্তি এ ধরনের কাজ করছে। তবে ভোট ফেব্রুয়ারিতেই হবে, এটা আজকে আমাদেরকে বলেছেন, তিনি আমাদের সঙ্গে একমত।”

রাত সাড়ে ৭টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় মুহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হয়।
আট সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব। প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এজেডএম জাহিদ হোসেন।

এর আগে বিকাল সাড়ে ৪টায় জামায়াতে ইসলামী ও সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ইউনুস #উপদেষ্টা #মির্জাফখরুল #BNP #নির্বাচন