সর্বশেষ
সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরপটুয়াখালীতে বিধবা নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে উপজেলা জামায়াতের সভাপতির বিরুদ্ধেসেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরপটুয়াখালীতে বিধবা নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে উপজেলা জামায়াতের সভাপতির বিরুদ্ধে
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

শাহজালালের মাজারের টাকা নিয়ন্ত্রণের ২ দিনের মাথায় সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম প্রত্যাহার

প্রকাশিত: ২১ জুন, ২০২৬
শাহজালালের মাজারের টাকা নিয়ন্ত্রণের ২ দিনের মাথায় সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম প্রত্যাহার


সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে হঠাৎ প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।


রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। আদেশে বলা হয়, মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। সোমবার তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে।


বিষয়টি নিশ্চিত করে মো. সারওয়ার আলম বলেন, সোমবার তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ কিংবা সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কে দায়িত্ব পাবেন, সে বিষয়ে আদেশে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।


সারওয়ার আলম সিলেটে যোগদানের পর বিভিন্ন প্রশাসনিক উদ্যোগের জন্য প্রশংসিত হন। তবে সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) মাজারের দান ও অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নেওয়া তার পদক্ষেপ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।


গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে মাজারের দানের তিনটি ডেগ সিলগালা করা হয় এবং নতুন দানবাক্স স্থাপন করা হয়। একই সঙ্গে দানবাক্সগুলোর নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন ও সিসি ক্যামেরা স্থাপন করা হয়।


এদিকে, সারওয়ার আলমের এই প্রত্যাহারের সঙ্গে মাজারের দান ব্যবস্থাপনায় নেওয়া পদক্ষেপের সম্পর্ক রয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তবে এ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য বা ব্যাখ্যা দেওয়া হয়নি।