সর্বশেষ
নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে একটি মাদ্রাসার ৩ ছাত্র নিহত, আহত ৬গাইবান্ধায় শিবির সভাপতিকে কুপিয়ে হত্যার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে।কওমি শিক্ষার্থীদের নিয়ে সংসদে নিলুফা চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ জমিয়তে উলামায়ে ইসলামের।চৈতালী চক্রবর্তীকে দ্রুত গ্রেফতারের দাবি হেফাজতের।শাহজালালের মাজারের টাকা নিয়ন্ত্রণের ২ দিনের মাথায় সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম প্রত্যাহারকক্সবাজার সৈকত থেকে দুই দিনে সাত টন বর্জ্য অপসারণলেবাননে ইসরায়েলের হামলা, হরমুজ বন্ধ করল ইরানকুমিল্লার সড়কের পাশের ঝোপে পড়ে ছিল নিখোঁজ অটোরিকশাচালকের লাশ, একজন গ্রেপ্তারনরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে একটি মাদ্রাসার ৩ ছাত্র নিহত, আহত ৬গাইবান্ধায় শিবির সভাপতিকে কুপিয়ে হত্যার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে।কওমি শিক্ষার্থীদের নিয়ে সংসদে নিলুফা চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ জমিয়তে উলামায়ে ইসলামের।চৈতালী চক্রবর্তীকে দ্রুত গ্রেফতারের দাবি হেফাজতের।শাহজালালের মাজারের টাকা নিয়ন্ত্রণের ২ দিনের মাথায় সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম প্রত্যাহারকক্সবাজার সৈকত থেকে দুই দিনে সাত টন বর্জ্য অপসারণলেবাননে ইসরায়েলের হামলা, হরমুজ বন্ধ করল ইরানকুমিল্লার সড়কের পাশের ঝোপে পড়ে ছিল নিখোঁজ অটোরিকশাচালকের লাশ, একজন গ্রেপ্তার
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

কওমি শিক্ষার্থীদের নিয়ে সংসদে নিলুফা চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ জমিয়তে উলামায়ে ইসলামের।

প্রকাশিত: ২১ জুন, ২০২৬
কওমি শিক্ষার্থীদের নিয়ে সংসদে নিলুফা চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ জমিয়তে উলামায়ে ইসলামের।


বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফা চৌধুরীর জাতীয় সংসদে দেওয়া ‘এই বাজেট কওমি নামে বিশেষ কোনো গোষ্ঠীর জন্য নয়’—এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

রোববার (২১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ প্রতিবাদ জানান।


বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, কওমি আলেম-উলামা, শিক্ষক ও শিক্ষার্থীরা কোনো বিচ্ছিন্ন বা বিশেষ গোষ্ঠী নন; তারা এ দেশেরই নাগরিক। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সব নাগরিক সমান অধিকার ভোগ করেন। তাই কোনো জনগোষ্ঠীকে এমনভাবে উপস্থাপন করা, যাতে তারা রাষ্ট্রের মূলধারা থেকে আলাদা বা বিশেষ সুবিধাভোগী হিসেবে প্রতীয়মান হন, তা অনভিপ্রেত এবং দায়িত্বশীল রাজনৈতিক আচরণের পরিপন্থী।

তারা বলেন, কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা দেশের ধর্মীয়, নৈতিক ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। রাষ্ট্রের বাজেট ও উন্নয়ন পরিকল্পনায় দেশের অন্যান্য নাগরিকের মতো তাদের প্রয়োজন, অধিকার ও স্বার্থ বিবেচনায় নেওয়াও স্বাভাবিক বিষয়।


বিবৃতিতে আরও বলা হয়, একজন সংসদ সদস্যের বক্তব্যে জাতীয় ঐক্য, সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকা উচিত। কিন্তু নিলুফা চৌধুরীর মন্তব্য কওমি অঙ্গনের বিপুল জনগোষ্ঠীর মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। বিশেষ করে একজন সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে তার কাছ থেকে আরও দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশিত ছিল।


জমিয়তের নেতৃদ্বয় বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে কোনো শ্রেণি-পেশা বা শিক্ষাধারার মানুষকে খাটো করা নয়, বরং সব নাগরিকের মর্যাদা ও অধিকার রক্ষায় সোচ্চার থাকাই একজন জনপ্রতিনিধির দায়িত্ব। তারা আরও বলেন, সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা সাধারণ মানুষের অনুভূতি ও প্রত্যাশার প্রতি অধিক সংবেদনশীল থাকেন।


বিবৃতিতে কওমি শিক্ষা ব্যবস্থা সরকারি বরাদ্দ ছাড়াই এ দেশে সমুন্নত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। একই সঙ্গে নিলুফা চৌধুরীকে তার বক্তব্য প্রত্যাহার করে কওমি শিক্ষার্থী, শিক্ষক ও আলেম সমাজের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়। পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতপ্রকাশের ক্ষেত্রে বিভেদ নয়, বরং ঐক্য, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।