সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

কাতারের রাস লাফান গ্যাস টার্মিনালে বিস্ফোরণ, আহত ৫৪, নিখোঁজ ১৮

প্রকাশিত: ২২ জুন, ২০২৬
কাতারের রাস লাফান গ্যাস টার্মিনালে বিস্ফোরণ, আহত ৫৪, নিখোঁজ ১৮


কাতারের অন্যতম প্রধান প্রাকৃতিক গ্যাস রপ্তানি টার্মিনাল রাস লাফানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাতে ক্ষতিগ্রস্ত স্থাপনাটির কার্যক্রম পুনরায় চালুর কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে সৃষ্ট আগুনে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। কয়েক ঘণ্টা পরও ১৮ জন কর্মীর খোঁজ পাওয়া যায়নি।

এর আগে ইরানের বোমাবর্ষণে রাস লাফান শিল্প এলাকার টার্মিনালটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশ্বের শীর্ষ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশগুলোর একটি কাতারে এ বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


হরমুজ প্রণালিতে ইরানের কঠোর নিয়ন্ত্রণের কারণে কাতার সাময়িকভাবে গ্যাস রপ্তানি বন্ধ রাখতে বাধ্য হয়েছিল। এতে আন্তর্জাতিক বাজারগামী জাহাজ চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয়। তবে সুইজারল্যান্ডে চলমান শান্তি আলোচনার মধ্যেই ইরান হরমুজ প্রণালিতে বিধিনিষেধ কিছুটা শিথিল করলে কাতার টার্মিনালটির কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেয়।


কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান কাতারএনার্জি জানিয়েছে, বারজান গ্যাস সরবরাহ কেন্দ্রে পুনরায় কার্যক্রম শুরুর কাজ চলাকালে হঠাৎ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


বিস্ফোরণে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো পুরোপুরি নিরূপণ করা যায়নি। প্রথমদিকে হতাহতের সংখ্যা সীমিত বলে জানানো হলেও পরে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৫৪ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করে। নিখোঁজ ১৮ কর্মীর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।