সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

শাহজালাল মাজারের দানবাক্সে ডিসি সারওয়ার আলমকে খোলা চিঠি, মাজারের কেরানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রকাশিত: ২২ জুন, ২০২৬
শাহজালাল মাজারের দানবাক্সে ডিসি সারওয়ার আলমকে খোলা চিঠি, মাজারের কেরানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ


সিলেটের সদ্য প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে উদ্দেশ করে একটি খোলা চিঠি লিখেছেন নিজেকে তার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তি। চিঠিতে শাহজালাল (রহ.) মাজারের অনিয়ম ও দুর্নীতি নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়েছে।


চিঠিতে লেখক দাবি করেন, শাহজালাল (রহ.) মাজারে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সারওয়ার আলমের প্রতি সিলেটসহ দেশ-বিদেশের মানুষের ব্যাপক সমর্থন রয়েছে। তার ভাষ্য, ‘শতকরা ৯৫ শতাংশ মানুষ আপনার পক্ষেই আছেন।’

চিঠিতে আরও অভিযোগ করা হয়, মাজারের কেরানি শামুন মাহমুদ খানই ‘সবচেয়ে বড় লুটপাটকারী’। লেখকের দাবি, তিনি দানের অর্থ আত্মসাৎ করেন এবং নিজেকে খাদিম হিসেবে পরিচয় দিলেও প্রকৃতপক্ষে তিনি খাদিম নন। এছাড়া মাজারের জায়গায় বাড়ি ও দোকান নির্মাণের অভিযোগও তোলা হয়েছে। এসব স্থাপনা উদ্ধার এবং অভিযোগের বিষয়ে তদন্তের দাবি জানানো হয়।



তবে চিঠিতে উত্থাপিত এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। অভিযুক্ত শামুন মাহমুদ খানের বক্তব্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



উল্লেখ্য, রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।