সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

নন্দিনী হত্যা মামলার আসামির গরু নিলামে বিক্রি, আলোচনায় বিএনপি নেতা

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬
নন্দিনী হত্যা মামলার আসামির গরু নিলামে বিক্রি, আলোচনায় বিএনপি নেতা


লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আলোচিত নন্দিনী হত্যা মামলার আসামি বিধান চন্দ্রের দুটি গরু নিলামে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা গোলাম কিবরিয়া রিপনের বিরুদ্ধে।


এ ঘটনায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গোলাম কিবরিয়া রিপন উপজেলার ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি।


ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রিপন নিজেই আসামির গরু দুটি নিলামে তুলেছেন এবং বারবার নিলামের ডাক দিচ্ছেন। একপর্যায়ে গরু দুটি ১ লাখ ৭৭ হাজার টাকায় বিক্রি করা হয়।

সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিষয়টি নিশ্চিত করেছেন।


এ বিষয়ে ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, “বিষয়টি আমি জেনেছি। গরুর টাকা উদ্ধারে স্থানীয়দের সঙ্গে বৈঠক করেছি। গরু নিলামের টাকা কোথায় আছে এবং কেন গরু বিক্রি করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে বিএনপি নেতা গোলাম কিবরিয়া রিপনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।