সর্বশেষ
শ্যামলী বেবি কেয়ার শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ।সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধারশেখ হাসিনা ফিরলে ‘প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে’: সংসদে রেহানা আক্তার রানুনন্দিনী হত্যা মামলার আসামির গরু নিলামে বিক্রি, আলোচনায় বিএনপি নেতাসিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ভারপ্রাপ্ত দায়িত্বে পিংকি সাহাস্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারতের সঙ্গে সম্পর্কের নয়: সংসদে জিএম সিরাজশাহজালালের মাজারে সিলগালা করা ডেগ খুললেন সারওয়ার আলম, প্রকাশ্যে দানের টাকা গণনা হলো।শাহজালাল মাজারের দানবাক্সে ডিসি সারওয়ার আলমকে খোলা চিঠি, মাজারের কেরানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগশ্যামলী বেবি কেয়ার শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ।সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধারশেখ হাসিনা ফিরলে ‘প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে’: সংসদে রেহানা আক্তার রানুনন্দিনী হত্যা মামলার আসামির গরু নিলামে বিক্রি, আলোচনায় বিএনপি নেতাসিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ভারপ্রাপ্ত দায়িত্বে পিংকি সাহাস্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারতের সঙ্গে সম্পর্কের নয়: সংসদে জিএম সিরাজশাহজালালের মাজারে সিলগালা করা ডেগ খুললেন সারওয়ার আলম, প্রকাশ্যে দানের টাকা গণনা হলো।শাহজালাল মাজারের দানবাক্সে ডিসি সারওয়ার আলমকে খোলা চিঠি, মাজারের কেরানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬
সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি মসজিদের ভেতর থেকে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


নিহত মো. আমির হোসেন (৪৩) দীর্ঘ ১৩ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তিনি মসজিদের দোতলার একটি কক্ষে বসবাস করতেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে আসরের নামাজে ইমামতি করেন আমির হোসেন। তবে মাগরিবের সময় মুসল্লিরা মসজিদে গিয়ে সেটি তালাবদ্ধ দেখতে পান। পরে এশার নামাজের সময়ও মসজিদ বন্ধ থাকায় তাদের সন্দেহ হয়। একপর্যায়ে মসজিদের দোতলার জানালা দিয়ে উঁকি দিলে সিলিং ফ্যানের হুকের সঙ্গে তাঁর মরদেহ ঝুলতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইফতেখার আহমেদ জানান, প্রথমে ধারণা করা হয়েছিল ইমাম কোনো কাজে বাইরে গিয়েছেন। পরে দীর্ঘ সময় তাঁর খোঁজ না পেয়ে মুসল্লিরা দোতলায় উঁকি দিয়ে মরদেহ দেখতে পান। তিনি বলেন, সবুজ রঙের একটি কাপড় গলায় প্যাঁচানো অবস্থায় মরদেহটি ঝুলছিল। নিচে একটি মই পড়ে ছিল। পাশের কক্ষে একটি চিরকুটও পাওয়া গেছে, যেখানে পারিবারিক কলহসংক্রান্ত কিছু কথা লেখা রয়েছে বলে জানা গেছে।


সীতাকুণ্ড থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া চিরকুটটি আমির হোসেনের লেখা কি না, তা যাচাই করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যদি এই ঘটনার কারণে আপনার বা পরিচিত কারও মনে আত্মহানি বা আত্মহত্যা-সংক্রান্ত চিন্তা তৈরি হয়, তাহলে দ্রুত পরিবারের সদস্য, বিশ্বস্ত ব্যক্তি বা স্থানীয় মানসিক স্বাস্থ্যসেবা ও জরুরি সহায়তার সঙ্গে যোগাযোগ করা গুরুত্বপূর্ণ।