সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তৎপরতায় ভারতের গোয়েন্দা সংস্থা র’-এর (R&AW) দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি।

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬
বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তৎপরতায় ভারতের গোয়েন্দা সংস্থা র’-এর (R&AW) দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি।


প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুক পোস্টে এক গুরুতর অভিযোগ তুলেছেন। অভিযোগে বলা হয়, এম.বি. ও এস.বি.এস. নামের ওই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করে বিভিন্ন সংবেদনশীল তথ্য সংগ্রহ করতেন এবং সেগুলো ভারতের গোয়েন্দা সংস্থা র’-এর কাছে পৌঁছে দিতেন।

আরও দাবি করা হয়, নজরদারির সময় তাদের সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ, মালদায় র’-এর কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ এবং জলপাইগুড়ির বিন্নাগুড়ি সেনানিবাসে প্রবেশের তথ্য পাওয়া গেছে।


অভিযোগ অনুযায়ী, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, পেনড্রাইভ, হার্ডড্রাইভ ও ল্যাপটপ জব্দ করা হয়। প্রাথমিক পরীক্ষায় এসব ডিভাইসে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্য, মানচিত্র, বিভিন্ন ব্যক্তি সম্পর্কে তথ্য, নিষিদ্ধ গোষ্ঠী-সংশ্লিষ্ট যোগাযোগ এবং অর্থায়নের তথ্য পাওয়ার দাবি করা হয়েছে।

এছাড়া, ভারতের সামরিক গোয়েন্দা-সংশ্লিষ্ট কিছু নথি এবং ভারতে তাদের কথিত যোগাযোগকারীদের তথ্যও উদ্ধার করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


তবে এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। অভিযুক্তদের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।