সর্বশেষ
আ.লীগের ইয়াবা ব্যবসা এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে: জয়নুল আবদিন ফারুকঅবৈধভাবে এশিয়ার বৃহত্তম ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরনী গ্রেপ্তারসাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেইকুমিল্লায় আজান দিতে দিতে ইমামের মৃত্যু, এলাকাজুড়ে শোকজুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা ছাত্রদের স্মরণে পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে-২০২৬’জুলাই নিয়ে সিনেমা নির্মাণ করুন, প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করে টাকা দেবো: তাজুল ইসলামবিএনপির ইতিহাস জনগণের সঙ্গে প্রতারণার ইতিহাস: নাহিদ ইসলামমুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীআ.লীগের ইয়াবা ব্যবসা এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে: জয়নুল আবদিন ফারুকঅবৈধভাবে এশিয়ার বৃহত্তম ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরনী গ্রেপ্তারসাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেইকুমিল্লায় আজান দিতে দিতে ইমামের মৃত্যু, এলাকাজুড়ে শোকজুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা ছাত্রদের স্মরণে পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে-২০২৬’জুলাই নিয়ে সিনেমা নির্মাণ করুন, প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করে টাকা দেবো: তাজুল ইসলামবিএনপির ইতিহাস জনগণের সঙ্গে প্রতারণার ইতিহাস: নাহিদ ইসলামমুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ভারতের গুজরাটে ভেঙে ফেলা হলো ৩টি মসজিদ ও কয়েকটি মাজার।

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬
ভারতের গুজরাটে ভেঙে ফেলা হলো ৩টি মসজিদ ও কয়েকটি মাজার।

আগাম নোটিশ ছাড়াই ভারতের গুজরাট রাজ্যের কুচ জেলায় তিনটি মসজিদ, কয়েকটি মাজারসহ মোট ৩০টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

দ্য হিন্দুস্তান গ্যাজেটের এক প্রতিবেদনে জানানো হয়, উচ্ছেদ অভিযানে তিনটি মসজিদ ও কয়েকটি মাজারসহ মোট ৩০টি অবকাঠামো ভেঙে ফেলা হয়েছে।


ঘটনার পর জমিয়ত উলামা-ই-হিন্দের একটি প্রতিনিধি দল কুচ জেলা পরিদর্শন করে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মাওলানা হাকিমুদ্দিন কাশমী। তিনি অভিযোগ করেন, কোনো আগাম নোটিশ ছাড়াই মসজিদগুলো ভেঙে ফেলা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চাইলেও সন্তোষজনক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।


ভেঙে ফেলা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে জুনা কান্দলা মসজিদ। মসজিদের খাদেম জানান, হঠাৎ করেই প্রশাসনের লোকজন এসে মসজিদটি ভেঙে ফেলেন। তিনি বলেন, বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হতে পারত।


মসজিদ কর্তৃপক্ষের দাবি, জুনা কান্দলা মসজিদটি ১৯৬৫ সাল থেকেই ওয়াকফ হিসেবে নিবন্ধিত ছিল। এর নান্দনিক নির্মাণশৈলীর কারণে এটি এলাকায় সুপরিচিত ছিল।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সামার বলেন, উচ্ছেদ অভিযানের সময় তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে এবং মসজিদের কাছে যেতে চেয়েছিলেন। তবে তাদের সেখানে যেতে দেওয়া হয়নি; বরং হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।



উচ্ছেদ হওয়া ধর্মীয় স্থাপনাগুলোর মধ্যে আদিপুরের একটি মসজিদও রয়েছে।



এদিকে এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, অভিযানে মোট ৩০টি অবকাঠামো অপসারণ করা হয়েছে। এর মধ্যে ১১টি ধর্মীয় স্থাপনা, ১৭টি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং দুটি আবাসিক স্থাপনা রয়েছে। তবে কোন আইনি প্রক্রিয়ার আওতায় অভিযান পরিচালনা করা হয়েছে বা সংশ্লিষ্টদের আগে নোটিশ দেওয়া হয়েছিল কি না, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।