সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জামায়াত শরিয়াভিত্তিক রাষ্ট্র চায়, যা বাংলাদেশের মানুষের চাওয়া নয়: মির্জা ফখরুল

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৬
জামায়াত শরিয়াভিত্তিক রাষ্ট্র চায়, যা বাংলাদেশের মানুষের চাওয়া নয়: মির্জা ফখরুল


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরিয়াভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করছে, যা বাংলাদেশের মানুষের প্রত্যাশা বা দেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত জেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়; বরং নির্দিষ্ট লক্ষ্য ও আদর্শ নিয়ে পরিচালিত একটি রেজিমেন্টেড দল। তাদের মূল লক্ষ্য শরিয়াভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, তবে সেই লক্ষ্য দেশের জনগণের চাওয়া বা বিদ্যমান রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মন্তব্য করেন তিনি।


জুলাই সনদ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকার জুলাই সনদ মানেনি—জামায়াতের এমন অভিযোগ সঠিক নয়। তার ভাষ্য, সনদের প্রতিটি পাতায় কোন রাজনৈতিক দল কোন বিষয়ে একমত হয়েছে এবং কোন বিষয়ে একমত হয়নি, তা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। পাশাপাশি নির্বাচনে বিজয়ী দল জনগণের ম্যান্ডেট অনুযায়ী সেসব বিষয় বাস্তবায়ন করবে বলেও সনদে উল্লেখ আছে।


তিনি আরও বলেন, জনগণ বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে, নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার তা বাস্তবায়নে কাজ করছে। একই সঙ্গে জুলাই সনদের বিভিন্ন শর্তও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।


সংবিধান সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সংসদে গঠিত সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিয়ে আলোচনা ও মতামত দেওয়ার জন্য জামায়াতকে আহ্বান জানানো হয়েছিল। কিন্তু তারা সেই পথে না গিয়ে ১১টি দলকে সঙ্গে নিয়ে রাজপথে কর্মসূচি বেছে নিয়েছে। এসব কর্মসূচিতে জনগণের উল্লেখযোগ্য সমর্থন নেই বলেও দাবি করেন তিনি।


সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সাংগঠনিক কার্যক্রম, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে আলোচনা হয়।