সর্বশেষ
প্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান“শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল করার কারণেই জাতির ভাগ্যে বারবার হতাশা নেমে এসেছে”: জুলাই নিয়ে চরমোনাই পীর।নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধাপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান“শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল করার কারণেই জাতির ভাগ্যে বারবার হতাশা নেমে এসেছে”: জুলাই নিয়ে চরমোনাই পীর।নিষিদ্ধ আওয়ামিলীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’সন্তানদের ওপর ভরসা নেই, জীবিত থাকতেই নিজের কবর প্রস্তুত করলেন বৃদ্ধা
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

পাবনার ভাঙ্গুড়ায় থানা থেকে নিষিদ্ধঘোষিত যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন গ্রামবাসী

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬
পাবনার ভাঙ্গুড়ায় থানা থেকে নিষিদ্ধঘোষিত যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন গ্রামবাসী


পাবনার ভাঙ্গুড়ায় নিষিদ্ধঘোষিত যুবলীগের নেতা রিপন সরকারকে (৪০) থানা থেকে গ্রামবাসীর জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ভাঙ্গুড়া থানায় এ ঘটনা ঘটে।

রিপন সরকার উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি এবং হাবিবুর সরকারের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ৮টার দিকে সন্দেহভাজন হিসেবে পাটুলিপাড়া গ্রাম থেকে রিপন সরকারকে আটক করে ভাঙ্গুড়া থানা পুলিশ। তাকে থানায় নিয়ে যাওয়ার পর প্রায় তিন শতাধিক গ্রামবাসী থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং তার মুক্তির দাবি জানান। একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের থানার সামনের এলাকা থেকে সরিয়ে দেয়।

পরে বিক্ষোভকারীদের কয়েকজন প্রতিনিধিকে নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে আলোচনা হয়। আলোচনার পর রিপন সরকারকে গ্রামবাসীর জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।


স্থানীয় একটি সূত্র জানায়, পাটুলিপাড়া গ্রামের টেবুনিয়া–বাঘাবাড়ী সড়কের পাশে একটি ছোট বাজারকে কেন্দ্র করে বিরোধের জেরে সম্প্রতি ইউনুস সরকার নামে এক ব্যক্তির ঘর ভেঙে সেখানে মাছের বাজার বসানো হয়। এ ঘটনায় ইউনুস সরকার আদালতে রিপন সরকারসহ গ্রামের কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। রিপনের আটকের সঙ্গে ওই মামলার সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী দাবি করেন, নিরপরাধ একজন ব্যক্তিকে আটক করা হয়েছে—এমন বিশ্বাস থেকেই দলমত নির্বিশেষে গ্রামের মানুষ থানায় গিয়ে প্রতিবাদ জানান। তাদের বিক্ষোভের মুখেই পুলিশ রিপন সরকারকে ছেড়ে দেয়।

তবে এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, “সন্দেহভাজন হিসেবে রিপন সরকারকে আটক করা হয়েছিল। পরে গ্রামবাসীর জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”