সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়ার দাবি ছাত্রদল সভাপতির, আবু সাইদের রায়ের দ্রুত কার্যকরের আহ্বান

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬
আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়ার দাবি ছাত্রদল সভাপতির, আবু সাইদের রায়ের দ্রুত কার্যকরের আহ্বান


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, সারা দেশে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগুন দেওয়া এবং ৪ আগস্ট ছাত্রলীগকে প্রতিহত করার ঘটনায় ছাত্রদল, যুবদল ও বিএনপি অগ্রভাগে ছিল।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।


রাকিব বলেন, “সারা দেশের আওয়ামী লীগের পার্টি অফিসগুলো আমরা পুড়িয়ে দিয়েছিলাম। আগুন জ্বালিয়ে দিয়েছিলাম। ৪ আগস্ট ছাত্রলীগকে বিতাড়িত করার ক্ষেত্রে যাত্রাবাড়ী, শাহবাগসহ সব জায়গায় ছাত্রদল, যুবদল ও বিএনপি অগ্রভাগে ভূমিকা পালন করেছে।”


সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের বড় ভাই আবু হোসেন আবু সাইদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানান। একই সঙ্গে তিনি শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন, জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ এবং উত্তরাঞ্চলে কর্মসংস্থান বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আবু হোসেন বলেন, তার ছোট ভাই আবু সাইদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তাকে গুলি করে হত্যার দৃশ্য দেশ-বিদেশের মানুষ দেখেছে এবং তার আত্মত্যাগ ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে মানুষকে রাজপথে নামতে অনুপ্রাণিত করেছিল।


তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটে। তবে এ আন্দোলনে বহু পরিবার তাদের স্বজন হারিয়েছে এবং অনেকেই স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন।