সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

শনিবারের মধ্যে সব ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না থাকলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬
শনিবারের মধ্যে সব ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না থাকলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী


দেশের সব বেসরকারি ক্লিনিকে আগামী শনিবারের মধ্যে নরমাল ডেলিভারির জন্য পৃথক ডেলিভারি রুম নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনকি লাইসেন্সও বাতিল করা হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।



সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে মিডওয়াইফারি সোসাইটির আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নরমাল ডেলিভারিকে উৎসাহিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, একসময় গ্রামাঞ্চলে দাইয়ের মাধ্যমে সন্তান প্রসবের প্রচলন ছিল, কিন্তু সময়ের সঙ্গে সেই ব্যবস্থা প্রায় বিলুপ্ত হয়েছে।



তিনি বলেন, বর্তমানে অপ্রয়োজনীয়ভাবে সিজারিয়ান অপারেশনের হার বেড়ে গেছে। তাঁর ভাষ্য, অনেক ক্ষেত্রে সিজারের কারণে নবজাতক জন্মের পরপরই শালদুধ (কলোস্ট্রাম) থেকে বঞ্চিত হয়, যা শিশুর পুষ্টি ও রোগপ্রতিরোধ ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ।



হামের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, একসময় হামকে ঘামাচির ‘বড় ভাই’ বলা হলেও এখন এটি প্রাণঘাতী রোগে পরিণত হয়েছে। তাঁর দাবি, অপুষ্টির কারণেও হামের ঝুঁকি বাড়ে।

তিনি আরও বলেন, মা ও শিশুর স্বাস্থ্য নিশ্চিত না করে একটি সুষম অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয়।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, সারাদেশে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে এবং এ নিয়োগে মিডওয়াইফদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।