সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জুলাই নিয়ে সিনেমা নির্মাণ করুন, প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করে টাকা দেবো: তাজুল ইসলাম

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬
জুলাই নিয়ে সিনেমা নির্মাণ করুন, প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করে টাকা দেবো: তাজুল ইসলাম



আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনের ইতিহাস তুলে ধরতে মানসম্মত চলচ্চিত্র নির্মাণ অত্যন্ত প্রয়োজন। এ ধরনের উদ্যোগে রাষ্ট্র অর্থায়ন না করলে ব্যক্তিগতভাবেও সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।


শনিবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বিশেষ অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।


তাজুল ইসলাম বলেন, রাষ্ট্র যদি জুলাই নিয়ে সিনেমা নির্মাণের জন্য অর্থায়ন না করে, তাহলে নিজের গাড়ি বিক্রি করে হলেও তিনি সেই তহবিলে অর্থ দেবেন। তিনি যোগ্য চলচ্চিত্র নির্মাতাদের এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজন হলে নিজের রক্ত বিক্রি করেও এ উদ্যোগে সহায়তা করতে দ্বিধা করবেন না।


তিনি বলেন, জুলাই আন্দোলনকে ঘিরে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। যারা এ ঘটনাকে ‘জঙ্গি কর্মকাণ্ড’ বা অন্যভাবে উপস্থাপনের চেষ্টা করছে, তাদের অপপ্রচারের জবাব দিতে সঠিক ইতিহাসভিত্তিক চলচ্চিত্র নির্মাণ জরুরি।


জুলাই আন্দোলনকে একটি মহাকাব্যিক বিপ্লব এবং অসম লড়াই হিসেবে বর্ণনা করে তাজুল ইসলাম বলেন, একপক্ষের হাতে ছিল অস্ত্র, আর অন্যপক্ষ বুককে ঢাল হিসেবে ব্যবহার করেছে।


তিনি আরও অভিযোগ করেন, আন্দোলনের সময় হাসপাতালে আহতদের চিকিৎসায় গুরুতর অবহেলা করা হয়েছিল। তার দাবি, সে সময় ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’ নীতি অনুসরণ করা হয়, যার ফলে অনেক আহত ব্যক্তি সময়মতো অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাননি। এমনকি ড্রেসিংয়ের সময়ও অনেক ক্ষেত্রে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়নি বলেও তিনি অভিযোগ করেন।