জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা ছাত্রদের স্মরণে পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে-২০২৬’

জুলাই গণঅভ্যুত্থানে কওমী মাদ্রাসার ছাত্রদের অবদান স্মরণ এবং নতুন প্রজন্মের কাছে তাদের ভূমিকা তুলে ধরতে এ বছরও পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে-২০২৬’।
এ উপলক্ষে শনিবার (১১ জুলাই) জাতীয় সংসদ ভবনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কার্যালয়ে ১৫টি কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠন, দুটি অরাজনৈতিক সংগঠন এবং একটি মাদ্রাসা শহীদ পরিবার প্রতিনিধিদের অংশগ্রহণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, গত বছরের ধারাবাহিকতায় এবারও ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’ উদযাপনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে কওমী মাদ্রাসার ছাত্রদের আত্মত্যাগ, সংগ্রাম ও অবদান জাতির সামনে তুলে ধরা হবে।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মতি জানিয়েছেন।
প্রস্তুতি সভায় অনুষ্ঠান বাস্তবায়নের সার্বিক পরিকল্পনা, দায়িত্ব বণ্টন ও বিভিন্ন সংগঠনের মধ্যে সমন্বয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে কওমী মাদ্রাসার ছাত্রদের অবদান সংরক্ষণ, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সেই ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
সভায় উপস্থিত ছিলেন আয়োজন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী ও জুলাই জোটের সাধারণ সম্পাদক মাওলানা জামিল সিদ্দিকী, তরুণ আলেম প্রজন্ম-২৪-এর সভাপতি মাওলানা মুহাম্মদ এহসানুল হক, সাধারণ আলেম সমাজের মুখপাত্র মাওলানা রিদওয়ান হাসান, ন্যাশনাল ওলামা এলায়েন্সের সভাপতি মাওলানা আশরাফ উদ্দিন মাহদী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সভাপতি মো. রায়হান আলী, শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দীন, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা রিদওয়ান মাজহারী, বাংলাদেশ কওমী ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাকছুদুর রহমান, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন (একাংশ)-এর সভাপতি মোহাম্মাদ আবু দারদা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাওলানা রফিকুল ইসলাম আইনী, ইসলামী ছাত্র আন্দোলনের কওমী মাদ্রাসা সম্পাদক সাইদ আবরার, ইসলামী ছাত্র সমাজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শাহীন, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন (একাংশ)-এর সভাপতি মাওলানা জাকির বিল্লাহ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা হাবিবুল্লাহ মেসবাহ, ছাত্র জমিয়ত (একাংশ)-এর সাধারণ সম্পাদক ফেরদৌস রুম্মান, জুলাই ম্যাসাকার আর্কাইভের কো-ফাউন্ডার হাসান ইনাম, জুলাই মাদ্রাসা শহীদ পরিবারের প্রতিনিধি আকিফ আব্দুল্লাহ এবং ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের আহ্বায়ক রাকিবুল হাসান রিয়াদ।