সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

কুষ্টিয়ায় সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষের নির্দেশ বিএনপি নেতার

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬
কুষ্টিয়ায় সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষের নির্দেশ বিএনপি নেতার


কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নে সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষের নির্দেশ দিয়েছেন খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রিপন হোসেন।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ওসমানপুর ইউনিয়নের হিজলাবট বাজার এলাকায় বিএনপির শাখা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।



রিপন হোসেন বলেন, ওসমানপুরের তরুণ ও যুবসমাজ দীর্ঘদিন ধরে বিএনপির পাশে রয়েছে। তাদের মাদকাসক্তি ও কর্মসংস্থানের সমস্যা সমাধানে খাল ও জলাশয়ে মাছ চাষের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, “আপনারা বাঁশের খুঁটি দিয়ে খালে বাঁধ দিন। টাকা আমি দেব। যে যে ওয়ার্ডে বিএনপিমনা মানুষ আছেন, তারা ভাগ করে মাছ চাষ করুন।”



তিনি আরও জানান, খাল সংস্কারের মাধ্যমে স্থানীয় যুবকদের কর্মসংস্থানের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নিমগাছ রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গিয়ে স্থানীয়দের মতামত নিয়ে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।



রিপন হোসেন ওসমানপুর ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাইকে সঙ্গে নিয়ে মাদক ও অপরাধমুক্ত একটি সমৃদ্ধ ওসমানপুর গড়ে তুলতে হবে। এ জন্য স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।



ওসমানপুর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইউসুফ আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তৈয়ব আলী সরকার, সাবেক সাধারণ সম্পাদক আবু জায়েদ সান্টু এবং খোকসা থানা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রোকনুজ্জামান রোকনসহ স্থানীয় নেতারা।