সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

“শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল করার কারণেই জাতির ভাগ্যে বারবার হতাশা নেমে এসেছে”: জুলাই নিয়ে চরমোনাই পীর।

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬
“শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল করার কারণেই জাতির ভাগ্যে বারবার হতাশা নেমে এসেছে”: জুলাই নিয়ে চরমোনাই পীর।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানসহ অতীতের বিভিন্ন অভ্যুত্থান ও সংগ্রামের পর দেশ এমন শক্তির হাতে গেছে, যাদের কাছে ইসলাম, দেশ ও মানবতা নিরাপদ নয়। তিনি বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য কাজ করতে হবে।

রোববার জাতীয় প্রেস ক্লাবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘চেতনায় জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ‘স্বৈরাচার প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজন করা হয়।


রেজাউল করীম বলেন, “শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল করার কারণেই জাতির ভাগ্যে বারবার হতাশা নেমে এসেছে।” তিনি দাবি করেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জনগণকে নতুনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে।

ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকায় চরমোনাই পীরের উপস্থিতিতে ইসলামী যুব আন্দোলনের সমাবেশ ও মিছিলে পুলিশ গুলি চালায় এবং এতে শতাধিক যুবনেতা আহত হন।


দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, “ভারতীয় দালালরা দেশের রন্ধ্রে রন্ধ্রে অবস্থান করছে” এবং দেশ রক্ষায় এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।


সভায় সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। সঞ্চালনা করেন জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা ইলিয়াস হাসান।

এ ছাড়া সভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলনের যুগ্ম-মহাসচিব মাওলানা নেছার উদ্দীন, সহকারী মহাসচিব আতিকুর রহমান এবং ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী প্রমুখ।


উল্লেখ্য, সভায় বক্তাদের বক্তব্যগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজনৈতিক মন্তব্য ও মতামত হিসেবে উপস্থাপিত হয়েছে।