সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সিলেটে প্রবাসীদের ফাঁকা বাড়ি পাহারায় আনসার সদস্য নিয়োগের উদ্যোগ ডিসির।

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬
সিলেটে প্রবাসীদের ফাঁকা বাড়ি পাহারায় আনসার সদস্য নিয়োগের উদ্যোগ ডিসির।


সিলেটের প্রবাসীরা চাইলে তাদের ফাঁকা বাড়ি ও সম্পত্তির নিরাপত্তার জন্য আনসার সদস্য নিয়োগের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।



বুধবার (২২ জুলাই) ওসমানীনগর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন এবং একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

জেলা প্রশাসক বলেন, প্রবাসীদের বাড়িঘর ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা চাইলে বাড়ি পাহারার জন্য আনসার সদস্য নিয়োগের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, প্রবাসীদের কল্যাণে সরকার নানা পদক্ষেপ বাস্তবায়ন করছে। সেই ধারাবাহিকতায় তাদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতেও এই উদ্যোগ বিবেচনায় নেওয়া হয়েছে।



তিনি আরও বলেন, সিলেট অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ বিদেশে বসবাস করেন। তাদের অনেক বাড়িঘর বছরের পর বছর ফাঁকা থাকে। এসব বাড়ি ও সম্পত্তি দখল, চুরি কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ প্রায়ই পাওয়া যায়। দীর্ঘদিন ধরে প্রবাসীরা তাদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগের দাবি জানিয়ে আসছিলেন। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই জেলা প্রশাসন এ উদ্যোগ নিয়েছে।

আবদুল্লাহ আল মামুন জানান, উদ্যোগটি বাস্তবায়নের আগে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে। তাদের মতামত ও প্রয়োজনীয় প্রস্তুতি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কার্যক্রম শুরু করা হবে।

এদিকে, সিলেট-ঢাকা মহাসড়ক সম্প্রসারণ প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জেলা প্রশাসক বলেন, প্রকল্পের আওতায় অধিকাংশ জমি অধিগ্রহণ শেষ হয়েছে। বর্তমানে ওসমানীনগরের দয়ামীর ইউনিয়নের নিজ করুয়া এবং সাদীপুর ইউনিয়নের গজিয়া এলাকায় জমি অধিগ্রহণের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত জমির মালিকদের আবেদন সাপেক্ষে আইন অনুযায়ী দ্রুততম সময়ে ক্ষতিপূরণ দেওয়া হবে।



ওসমানীনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সামছুন নাহার জানান, জেলা প্রশাসকের নির্দেশনা ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।