সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬
মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের


মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনাকে ইসলামবিরোধী ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সাম্প্রতিক সার্কুলারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ মন্তব্য করেন।


বিবৃতিতে জালালুদ্দীন আহমদ বলেন, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে দেশের সব আলিয়া মাদরাসাকে আলাদা ফুটবল দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় দাখিল (৬ষ্ঠ-১০ম) শ্রেণি থেকে একজন ছাত্র ও একজন ছাত্রী এবং আলিম (১ম ও ২য় বর্ষ) থেকে একজন ছাত্র ও একজন ছাত্রী নিয়ে দল গঠন করে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে বোর্ডে তালিকা পাঠাতে বলা হয়েছে। তিনি দাবি করেন, এ সিদ্ধান্ত ইসলামী শিক্ষা ব্যবস্থার স্বকীয়তা ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থি।

তিনি বলেন, দেশের আলিয়া মাদরাসাগুলো ইসলামী আদর্শ, শরয়ি বিধান ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হয়।


বাস্তবতা উপেক্ষা করে এমন সিদ্ধান্ত জারি করা মুসলিম জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। খেলাধুলার নামে মাদরাসার স্বাতন্ত্র্য নষ্ট এবং ইসলামী পরিবেশে হস্তক্ষেপের চেষ্টা দেশের ধর্মপ্রাণ মানুষ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে খেলাফত মজলিসের মহাসচিব আরও অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে একটি সুসংগঠিত ইসলামবিরোধী চক্র পরিকল্পিতভাবে ইসলাম, ইসলামী শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে বিতর্কিত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাঁর ভাষ্য, ক্ষমতার পালাবদল হলেও প্রশাসনের কেন্দ্রবিন্দুতে থাকা এ চক্র তাদের এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় রয়েছে।


তিনি সরকারের নীতিনির্ধারকদের প্রতি প্রশাসনের ভেতরে থাকা এসব উপাদানকে চিহ্নিত করে অপসারণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি অবিলম্বে বিতর্কিত সার্কুলার প্রত্যাহার, মাদরাসার ওপর এ ধরনের সিদ্ধান্তের চাপ বন্ধ এবং ইসলামী শিক্ষা ব্যবস্থার স্বকীয়তা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।