সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সিঙ্গাপুরে গুগল লোকাল গাইডস সম্মেলনে বাংলাদেশের ৬ প্রতিনিধি

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬
সিঙ্গাপুরে গুগল লোকাল গাইডস সম্মেলনে বাংলাদেশের ৬ প্রতিনিধি

লাইভ বাংলা ডেস্ক:

গুগল লোকাল গাইডস কমিউনিটির আন্তর্জাতিক সম্মেলন Connect Live 2026-এ অংশ নিতে বাংলাদেশ থেকে ছয়জন প্রতিনিধি আমন্ত্রণ পেয়েছেন। আগামী ৩০ ও ৩১ জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত লোকাল গাইডদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়, গুগল ম্যাপসের উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে আলোচনা হবে।


বাংলাদেশ থেকে আমন্ত্রিত প্রতিনিধিরা হলেন শফিউল বাশার, মোহাম্মদ পলাশ, গাজী সালাউদ্দিন, নাসিম মিয়া জয়, খোকন সরকার এবং ফারহানা রূপা। তারা দীর্ঘদিন ধরে গুগল ম্যাপসে তথ্য সংযোজন, স্থান যাচাই, ছবি আপলোড, রিভিউ লেখা এবং স্থানীয় ব্যবসা ও দর্শনীয় স্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য যুক্ত করার মাধ্যমে সক্রিয় অবদান রেখে আসছেন।

প্রতিনিধিরা জানান, সম্মেলনে অংশ নেওয়ার মাধ্যমে বাংলাদেশের স্থানীয় সমস্যা, সম্ভাবনা এবং গুগল ম্যাপসকে আরও কার্যকর করার বিভিন্ন দিক আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হবে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের লোকাল গাইডদের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগও মিলবে।

এই সম্মেলনে গুগল ম্যাপসের নতুন ফিচার, ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নয়ন, ম্যাপিং প্রযুক্তি এবং স্থানীয় তথ্য আরও নির্ভুল করার বিভিন্ন বিষয় নিয়ে কর্মশালা ও আলোচনা অনুষ্ঠিত হবে। নির্বাচিত অংশগ্রহণকারীরা গুগলের বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন।


ছবিতে: শফিউল বাশার, মোহাম্মদ পলাশ, গাজী সালাউদ্দিন, নাসিম মিয়া জয়, খোকন সরকার ও ফারহানা রূপা।