সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

৩৮ লাখ টাকার ‘বিনিময়েনথিহস্তান্তর’, কর কর্মকর্তাবরখাস্ত।

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫

করদাতার প্রতিনিধির থেকে ৩৮ লাখ টাকা ’নেওয়ার বিনিময়ে’ আগের নথিপত্র হস্তান্তর করার অভিযোগে এক সহকারী কর কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জান্নাতুল ফেরদৌস মিতু নামের এ কর্মকর্তা ঢাকার কর অঞ্চল ৫ এ কর্মরত ছিলেন।

সোমবার তার বিরুদ্ধে এমন শাস্তিমূলক পদক্ষেপের পাশাপাশি তাকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

এর আগে ২১ অগাস্ট নথি গায়েব করে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি দিতে সহযোগিতার অভিযোগে একই অঞ্চলের আরেক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সহকারী কর কমিশনার মিতুকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করে।

আদেশে বলা হয়, মিতুর বিরুদ্ধে অভিযোগ তিনি ৩৮ লাখ টাকা গ্রহণের বিনিময়ে এ কর অঞ্চলের করদাতা সালাহ উদ্দিন আহমেদের মনোনীত প্রতিনিধিকে (আয়কর আইনজীবী) আয়কর নথির ‘অধিকাংশ পূর্ববর্তী রেকর্ড (পুরোনো আয়কর রিটার্ন, অর্ডার শিট, কর নির্ধারণী আদেশ, আপিল-ট্রাইব্যুনাল আদেশগুলো এবং অন্যান্য ডকুমেন্টস) হস্তান্তর করেন। এ অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা অনুযায়ী সাময়িক বরখাস্তের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়।

এর আগে ২১ অগাস্ট নথি গায়েব করে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি দিতে সহযোগিতার অভিযোগে উপ-কর কমিশনার লিংকন রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কর অঞ্চল-৫ এর সাবেক কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক, অতিরিক্ত কর কমিশনার গোলাম কবীর ও উপ-কর কমিশনার লিংকন রায়ের বিরুদ্ধে এ ঘটনায় মামলার অনুমোদন দেয়। পরে লিংকন রায়কে সাময়িক বরখাস্ত করা হয়।

livebangla #লাইভবাংলা

৩৮ লাখ টাকার ‘বিনিময়েনথিহস্তান্তর’, কর কর্মকর্তাবরখাস্ত। | Live Bangla