বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে লাইভ বাংলার বিশেষ বিবৃতি।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ বিবৃতি
আজ ১ সেপ্টেম্বর, বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের স্বার্থরক্ষা, বহুদলীয় গণতন্ত্র ও জাতীয় স্বার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রত্যয়ে বিএনপি প্রতিষ্ঠা করেন।
বিগত চার দশকের বেশি সময় ধরে বিএনপি দেশের জনগণের অধিকার, ভোট ও ভাতের সংগ্রামে আপসহীন ভূমিকা রেখে এসেছে। নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্রহীনতা ও রাষ্ট্রীয় দমনপীড়নের মধ্যেও দলটি জনগণের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
এই বিশেষ দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সব ত্যাগী নেতা-কর্মীকে, যাঁরা দলের নীতি-আদর্শ রক্ষায় জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন।
বিশেষভাবে উল্লেখযোগ্য, গত ১৬ বছর ধরে তারেক রহমান প্রবাসে থেকেও বিএনপিকে নেতৃত্ব দিয়ে আগলে রেখেছেন দুর্বার সাহস, দূরদৃষ্টি ও সাংগঠনিক দক্ষতায়। তিনি 'রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা' ঘোষণা করে একটি নতুন, সমাধানমুখী ও জনগণকেন্দ্রিক রাজনৈতিক দিকনির্দেশনা দিয়েছেন—যা আগামী দিনের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি দলের আনুষ্ঠানিকতা নয়, এটি হচ্ছে গণতন্ত্র, জনগণের অধিকার এবং একটি সমানতাল বাংলাদেশের জন্য নতুন করে শপথ নেওয়ার দিন।
জয় হোক গণতন্ত্রের, মুক্ত হোক বাংলাদেশ।